বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
Headline
বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিতদল ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা পঞ্চগড়ের বোদা পৌরসভার প্রায় ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা নিষিদ্ধ স্বৈরাচারী সংগঠন আওয়ামীলীগের বিচারের দাবীতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ধুলঝাড়ী আদর্শগ্রাম বহুমুখী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন সীমানা পেরিয়ে আলোর ফেরিওয়ালা: ডিএসইউ’র ভিসি ড. আসিফ মিজান এবং একজন শিক্ষার্থীর হৃদয়ের অর্ঘ্য সরকারী কর্মকর্তাদের অফিস সময়সূচী মেনে চলতে হবে। কুমিল্লা বুড়িচং প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হামলাকারী ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ
Headline
Wellcome to our website...
কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
/ ১৬১ Time View
Update : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৩:২৫ অপরাহ্ন

কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লায় সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আয়েশা আক্তার রীমাকে শ্বাসরোধ হত্যার দায়ে স্বামী মোঃ জিয়াউদ্দিন নাসিরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসাথে তাকে দশ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮নভেম্বর) কুমিল্লার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি মোঃ জিয়াউদ্দিন নাসির আদালতে উপস্থিত ছিলেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামি ভিকটিমের ভাসুর মোঃ মহিউদ্দিন মাসুম ও জা শাহনাজ বেগমকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাড. ইউসুফ আলী এই তথ্য নিশ্চিত করেছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৮ সালের পহেলা সেপ্টেম্বর কুমিল্লা নগরীর মনোহরপুর এলাকায় আসামি মোঃ জিয়াউদ্দিন নাসিরের ঘরে তার স্ত্রী আয়শা আক্তার রীমার (২৪) রহস্যজনক মৃত্যু হয়। রীমা তখন সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ঘটনার পর আসামিপক্ষ দাবি করেন, রীমা পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছেন।
তবে ভিকটিমের বাবা মোঃ বাহার মিয়া বাদী হয়ে রীমার স্বামী নাসির, ভাসুর মাসুম ও জা শাহনাজের বিরুদ্ধে পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যার অভিযোগ এনে কোতয়ালী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার বিচারকালে প্রমাণিত হয় এটি আত্মহত্যা নয়, বরং একটি হত্যাকাণ্ড। স্বামী মোঃ জিয়াউদ্দিন নাসিরের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।
পাবলিক প্রসিকিউটর অ্যাড. ই্উসুফ আলী বলেন, স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত রায় দিয়েছে। আমরা রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তুষ্ট। এর মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page