মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
Headline
ধুলঝাড়ী আদর্শগ্রাম বহুমুখী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন সীমানা পেরিয়ে আলোর ফেরিওয়ালা: ডিএসইউ’র ভিসি ড. আসিফ মিজান এবং একজন শিক্ষার্থীর হৃদয়ের অর্ঘ্য সরকারী কর্মকর্তাদের অফিস সময়সূচী মেনে চলতে হবে। কুমিল্লা বুড়িচং প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হামলাকারী ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ পঞ্চগড়ে ইউএনও’র বিরূদ্ধে চাকুরি দেওয়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগ টাকা ফেরত চাইতে গিয়ে ভ্রাম্যমান আদালতের হুমকি পেয়ে নিরাপত্তাহীনতায় নারী ধুনট পৌর এলাকায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন ‎ পঞ্চগড়ে ১ আসনের সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে হত-দরিদ্রদের মাঝে অনুদান বিতরণ বঙ্গোপসাগরীয় ভূ-রাজনীতি, বিএমসিইসি এবং বাংলাদেশ নব গঠিত সাংবাদিক সংগঠন, অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন ঘোষণা করা হয়।
Headline
Wellcome to our website...
কুমিল্লায় দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে ধারাবাহিক কুরআন খতম, খাবার বিতরন ও দোয়া
/ ২১১ Time View
Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৪:৩৮ অপরাহ্ন

কুমিল্লায় দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে ধারাবাহিক কুরআন খতম, খাবার বিতরন ও দোয়া

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় কুমিল্লা–৬ আসনের প্রভাবশালী নেতা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিনের ধারাবাহিক উদ্যোগ ৫ম দিনের মতো কোরআনখানি, এতিম শিশুদের জন্য খাবার বিতরণ এবং বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে পালন করা হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে নগরীর বিভিন্ন মাদ্রাসায় এতিম ও দুস্থ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। এরপর কান্দিরপাড়স্থ দলীয় কার্যালয়ে কোরআন খতম শেষে বিশেষ দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন বর্ষীয়ান বিএনপি নেতা ও সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএ বারী সেলিম, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুল্লাহ রতন, আতাউর রহমান ছুটি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, মহানগর যুবদলের সদস্য সচিব রুমান হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিরুল পাশা সিদ্দিকী রাকিব, জেলা যুবদলের সদস্য–সচিব ফরিদ উদ্দিন শিবলু, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লব, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য–সচিব এ কে এম শাহেদ পান্না, মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা, জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী, সাধারণ সম্পাদক ইমদাদুল হক ধীমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা।
মাহফিলে বিশেষ দোয়া করা হয় দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা, দেশের শান্তি ও মানুষের কল্যাণের জন্য।
এসময় উপস্থিত নেতারা বলেন, “হাজী ইয়াছিনের ধারাবাহিক দোয়া ও মানবিক উদ্যোগ কেবল রাজনৈতিক নয়, এটি মানবিক দায়িত্ববোধের একটি অনন্য উদাহরণ। সুস্থ না হওয়া পর্যন্ত এই প্রার্থনা ও সহযোগিতা অব্যাহত থাকবে।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page