বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
Headline
Wellcome to our website...
কুমিল্লায় বিশেষ ব্যবস্থায় পরীক্ষা দিলেন করোনায় আক্রান্ত শিক্ষার্থী
/ ৫৫১ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৫:৩২ অপরাহ্ন

কুমিল্লায় বিশেষ ব্যবস্থায় পরীক্ষা দিলেন করোনায় আক্রান্ত শিক্ষার্থী

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি ।।

কুমিল্লা চান্দিনায় পরীক্ষাকেন্দ্রে গিয়ে এক এইচএসসি পরীক্ষার্থী জানায় যে সে করোনাভাইরাসে আক্রান্ত। পরে বিশেষ ব্যবস্থায় ওই পরীক্ষার্থীর পরীক্ষা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

কেন্দ্র সূত্র জানায়, বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নিতে আসে এক পরীক্ষার্থী। পরীক্ষা শুরুর আগে সে নিজের করোনা পজিটিভ রিপোর্ট উপস্থাপন করলে, কেন্দ্র কর্তৃপক্ষ তাকে আলাদা কক্ষে বসিয়ে পরীক্ষার ব্যবস্থা করে।

ওই শিক্ষার্থী চান্দিনা মহিলা কলেজের মানবিক বিভাগের ছাত্রী বলে জানা গেছে। তাকে আলাদা কক্ষে বসানোর পাশাপাশি একজন আলাদা পরিদর্শক নিয়োগ দেওয়া হয়।
চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণ রোধে আমরা আগেই প্রয়োজনীয় সতর্কতা নিয়েছি। আজকের ঘটনার পর আমরা আরও কঠোর ব্যবস্থা নিচ্ছি।’

ইউএনও আরও জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রথম দিনের পরীক্ষায় প্রতিটি কেন্দ্রে মাস্ক বিতরণ করা হয়েছে। পরবর্তী পরীক্ষাগুলোতে পরীক্ষার্থীদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে এবং তা কক্ষে কক্ষে ঘোষণা করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page