শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
Headline
মাটিরাঙ্গায় স্বামীর দেয়া আগুনে ঝলসে গেছে স্ত্রীর শরীর কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ দুজন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছেন। মাধবপুরে ইউএনও’র ফেসবুক পোস্টে বৃত্তি পরীক্ষা নিয়ে সমালোচনার ঝড় সরাইল প্রেসক্লবে শোকসভা ও দোয়া মাহফিল “ফিল্মি কায়দায় অপহরণ-৩ দিনেও নিখোঁজ ইমামের কন্যা—উদ্বেগ বাড়ছে এলাকায়” “পহেলা বৈশাখ: উৎসব, না কি ইতিহাসের এক ভুল ব্যাখ্যা? মাটিরাঙ্গায় স্বামীর দেয়া আগুনে জ্বলতে গেছে স্ত্রীর শরীর নোয়াখালী সংবাদিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন বুড়িচংয়ে বিদ্যালয়ের গেটের সামনে থেকে ছাত্রীকে মাইক্রোবাসে তুলে অপহ*রণে*র চেষ্টা,গ্রে*প্তার ২ যুবক নরসিংদীতে পলাশে কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, একজন গ্রেপ্তার
Headline
Wellcome to our website...
কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে আ’লীগ নেতা হাসু চেয়ারম্যান আটক
/ ১৯১ Time View
Update : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ৪:৫৫ অপরাহ্ন

কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে আ’লীগ নেতা হাসু চেয়ারম্যান আটক

 

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লা নগরীর বাগিচাগও এলাকা থেকে পুলিশ লাইনে হামলার ঘটনা ও সদর দক্ষিণ থানায় দায়ের করা দুটি মামলায় আসামি এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

রবিবার  (২৭ অক্টোবর) সন্ধ্যায় তাকে কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকা থেকে আটক করে কোতয়ালি মডেল থানা পুলিশ।

আটককৃত আওয়ামী লীগ নেতা  হাসমত উল্লাহ হাসু সদর দক্ষিণ উপজেলার জোড়কানন পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান ও সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, কুমিল্লা পুলিশ লাইনসে হামলার ঘটনায় ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে কোতয়ালি থানায় কোনও মামলা নেই। কিন্তু সদর দক্ষিণ থানায় মামলা রয়েছে।
সদর দক্ষিণ থানা সূত্রে জানা গেছে, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় দুটি মামলার আসামি আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহ হাসু।

উল্লেখ্য, গত ৩ আগস্ট দুপুরে কুমিল্লা নগরীর পুলিশ লাইনস ও রেইসকোর্স এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেন। এ হামলার ঘটনায় সাত জন গুলিবিদ্ধ হন। এ ছাড়া আহত হন কমপক্ষে ৩০ জন। হামলায় তৎকালীন সরকারদলীয় নেতাকর্মীদের ব্যবহার করা আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্রের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ছাড়া নিরীহ ছাত্রীদের এলোপাতাড়ি পেটানোর ভিডিও ভাইরাল হলে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page