
কুমিল্লায় র্যাবের অভিযানে ৮৪ কেজি গাঁজা ও ২১,০০০ পিছ আতশবাজি’সহ আটক-১
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা ব্রাহ্মণপাড়া শশীদল এলাকায় ৮৪ কেজি গাজা ও ২১ হাজার পিছ আতশবাজিসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল।
রবিবার (২০ জুলাই) বিকেলে জেলার বিপাড়া উপজেলার শশীদল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেফতারকৃত আসামী মোঃ হৃদয় হাসান (২৪) কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার দক্ষিণ শশীদল গ্রামের আলাউদ্দিন এর ছেলে।
র্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকালে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ হৃদয় হাসান নামে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীর হেফাজত হতে ৮৪ কেজি গাঁজা ও ২১,০০০ পিছ আতশবাজি উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা র্যাব-১১ ও সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা ও ভারতীয় আতশবাজি সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী, চোরাকারবারিদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানায় মামলা দায়ের শেষে সোমবার সকালে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

