মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
Headline
কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার শুরু পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কলি হত্যা: গ্রেপ্তার আসামির বাড়িতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মুন্সিগঞ্জ পৌর জনগণ চাইলে মেয়র পদে লড়তে চান বিএনপি নেতা মোঃ শাহাদাৎ। কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার-৬ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩ মোল্লাহাটে কাহালপুর আলিম মাদ্রাসার নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা রাজস্থলীতে এমপির প্রতিনিধি জিকু কুমার দে ও চাথোয়াই মারমা। কেরানীগঞ্জ ডিবির পৃথক অভিযানে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার-
Headline
Wellcome to our website...
কুমিল্লায় র‍্যাবের অভিযানে ১০ হাজার পিছ ইয়াবা ২০ কেজি গাঁজা ৩৫ বোতল স্কাফসহ আটক-৩
/ ১৯৪ Time View
Update : সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৮:১৮ অপরাহ্ন

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ১০ হাজার পিছ ইয়াবা ২০ কেজি গাঁজা ৩৫ বোতল স্কাফসহ আটক-৩

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।

কুমিল্লা সদরের শাহপুর, শালুকমোড়া ও ধনপুর এলাকায় র‍্যাবের তিনটি পৃথক অভিযানে থেকে ১০,০০০ পিছ ইয়াবা, ২০ কেজি গাঁজা ও ৩৫ বোতল স্কাফসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব।
রবিবার (১০ আগষ্ট) দিবাগত রাতে জেলার সদর উপজেলার শাহপুর, শালুকমোড়া ও ধনপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলো মোঃ অর্ক (৩২) মুন্সীগঞ্জ জেলার ভবেরচর থানার কলেজ রোড গ্রামের আব্দুর রহিম এর ছেলে, মোঃ তুষার (২৬) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার পালপাড়া গ্রামের রিপন মিয়ার ছেলে এবং মোঃ মামুন হাসান (২৮) চাঁদপুর জেলার মতলব উত্তর থানার তুষপুর গ্রামের মোঃ জুলহাস মিয়ার ছেলে।

র‍্যাব সুত্রে জানা যায়, রবিবার দিবাগত রাতে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর উপজেলার শাহপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ অর্ক নামে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীর হেফাজত হতে ৩৫ বোতল স্কাফ ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
একইদিন অন্য একটি অভিযানে রবিবার রাতে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর উপজেলার শালুকমোড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ তুষার নামে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীর হেফাজত হতে ২০ কেজি গাঁজা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি সিএনজি উদ্ধার করা হয়।

পৃথক অপর একটি অভিযানে রবিবার রাতে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ধনপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ মামুন হাসান নামক ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীর হেফাজত হতে ১০,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা র‍্যাব-১১ ও সিপিসি-২ এর কোম্পানি অঅধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য স্কাফ, গাঁজা ও ইয়াবা সংগ্রহ করে মুন্সীগঞ্জ, কুমিল্লা ও চাঁদপুর সহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র‍্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে সোমবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page