শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
Headline
অপপ্রচারের তীব্র নিন্দা রুপগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা দেশে ফিরল ব্রাহ্মণপাড়ার শাহ আলমের মরদেহ, কফিন ঘিরে স্বজনদের আহাজারি জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। “নিষ্ঠা আর দায়িত্ববোধই একটি প্রতিষ্ঠানের প্রাণ” [আমিনুল ইসলাম সুজন] রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার নরসিংদীর শিবপুরে র‍্যাব-১১ এর অভিযানে ‘শুটার সানি’ গ্রেপ্তার চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধভাবে মজুদ করে রাখা ৪০০ লিটার অকটেন ও ডিজেল জব্দ করেছে সাতকানিয়া উপজেলা প্রশাসন। বাগমারায় শান্তির সুবাতাস ছড়িয়ে দিয়েই বিদায় নিচ্ছেন ইউএনও মাহবুবুল ইসলাম
Headline
Wellcome to our website...
কুমিল্লায় র‌্যাবের নিরাপত্তা জোরদার
/ ১৩৪ Time View
Update : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৬:০৪ অপরাহ্ন

কুমিল্লায় র‌্যাবের নিরাপত্তা জোরদার

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কুমিল্লায় নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব-১১।
সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকা চট্টগ্রাম মহাসড়কসহ শহরের গুরুত্বপূর্ন পয়েন্টে চেকপোস্ট স্থাপন করেছেন তারা।

র‌্যাব সূত্রে জানা যায়, অপরাধ দমনসহ দেশের সার্বিক পরিস্থিতিতে দেশ ও জনগনের স্বার্থে আইনশৃংখা রক্ষায় কুমিল্লা র‌্যাব নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। এই উপলক্ষে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লা শহরের আশেপাশের এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। মহাসড়কে যান চলাচল ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ও আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করে যাচ্ছে। এজন্য র‌্যাব সদস্যরা গভীর রাত পর্যন্ত টহল পরিচালনা করবে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কসহ শহরের গুরুত্বপূর্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন প্রাইভেটকার, সিএনজি, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন তল্লাশী করবে। তাছাড়াও জনগনের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনবহুল এলাকাও গুরুত্বপূর্ন সরকারি বেসরকারি স্থাপনায় নাশকতামূলক কর্মকান্ড প্রতিরোধে র‌্যাবের টহল টিমের পাশাপাশি সাদা পোষাকের গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।

এ বিষয়ে র‌্যাবের কোম্পানী অধিনায়ক ও উপ পরিচালক মেজর সাদমান ইবনে আলম প্রেস বিজ্ঞপ্তিতে জানান, র‌্যাব দেশের মানুষের শান্তিশৃংখলা রক্ষায় বরাবরই দায়িত্ব পালন করে আসছে। দেশের যে কোন পরিস্থিতিতে দেশের আইনশৃংখলা রক্ষায় প্রস্তুত। অতীতেও র‌্যাব চাঞ্চল্যকর অপরাধী, তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, হত্যা মামলার আসামী, ধর্ষণ মামলার আসামী, অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধার, অপহরণকারী গ্রেফতার, প্রতারণা মামলার আসামী গ্রেফতারসহ আইনের আওতায় এনে সুনাম অর্জন করেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page