বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
Headline
সরাইলে ঐতিহ্যবাহী লাঠি খেলা : নারী-পুরুষের সমাগম কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড- সাজেকে দফায় দফায় গোলাগুলি, গুলিবিদ্ধ ৯ বছরের শিশু সঞ্জিতা: তীব্র প্রতিবাদ সার্বভৌমত্ব বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ সংঘটনের ০২ (দুই) জন সক্রীয় সদস্যদের গ্রেফতার – জাতীয় ছাত্রশক্তির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন দেবিদ্বারের কৃতি সন্তান রাকিবুল ইসলাম হৃদয় দেবিদ্বার পৌরসভার অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষার কিট সরবরাহ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত। সরাইলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দুর্ধর্ষ চুরি, আটক ১ বিপিএম পদক পেলেন কুমিল্লা ডিবির এসআই অর্ণব বড়ুয়া কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৫৪, 
Headline
Wellcome to our website...
বাগমারায় শান্তির সুবাতাস ছড়িয়ে দিয়েই বিদায় নিচ্ছেন ইউএনও মাহবুবুল ইসলাম
/ ১৫১ Time View
Update : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৪:৪৫ অপরাহ্ন

বাগমারায় শান্তির সুবাতাস ছড়িয়ে দিয়েই বিদায় নিচ্ছেন ইউএনও মাহবুবুল ইসলাম

বাগমারা প্রতিনিধি :
এক সময়ের রক্তাক্ত আতংকিত জনপদ ছিল বাগমারা। এই অশান্ত জনপদে শান্তির সুবাতাস ছড়িয়ে দিয়েই বাগমারা ছেড়ে চলে যাচ্ছেন একজন দায়িত্বশীল অভিভাবক। তিনি হচ্ছেন পুরো বাগমারাবাসীর হৃদয়ের মনিকোঠায় স্থান করে নেওয়া মানবিক ইউএনও মাহবুবুল ইসলাম। আর মাত্র দু’দিন পরই এই উপজেলা ছেড়ে নতুন কর্মস্থল ঢাকায় বিএসটিআই এর নির্বাহী ম্যাজিস্টেট হিসাবে বদলি হয়ে চলে যাচ্চেন এই মানবতার ফেরিওয়ালা।
এদিকে এই মানবিক ইউএনও মাহবুবুল ইসলামের হঠাৎ বদলির খবরে হতাশার কথা ব্যক্তি করে কয়েকজন জনপ্রতিনিধিরা জানান, এই জনপদে নির্বাচিত এমপি, উপজেলা চেয়ারম্যান ও দু’জন পৌর মেয়রসহ ১৬ টি ইউনিয়নে নির্বাচিত জনপ্রতিনিধিরা দায়িত্ব পালন করলেও পুরো বাগমারা ছিল অশান্ত আর আতংকের জনপদ। কখনো সর্বহারা আবার কখনো জেএমবি দ্বারা নৃশংসভাবে হত্যাকান্ড ও নির্যাতনের শিকার হয়েছেন এই জনপদের নিরীহ মানুষ। এছাড়া সর্বত্রই ছিল চুরি, ডাকাতি, ছিনতাই ও অপহরণের আতংক। ভয়ে সাধারণ মানুষও সন্ধ্যার পর ঘর থেকে বের হতে পারতো না। এরই মধ্যে বিগত ২০২৪ সালের ৫ আগস্ট আ.লীগ সরকারের গণঅভ্যুত্থানের পর এমপি ও উপজেলা চেয়ারম্যানসহ নির্বাচিত জনপ্রতিনিধিরা আত্মগোপন করেন। ফলে পুরো উপজেলাবাসী হয়ে পড়েন অভিভাবকহীন। এমনই উদ্ভুত পরিস্থিতিতে পুরো বাগমারাবাসীর অভিভাবকের হাল ধরেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম। এই মানবিক ইউএনও মাহবুবুল ইসলামের সুযোগ্য নেতৃত্বে দীর্ঘদিনের আতংকের এই জনপদে ফিরে আসে শান্তির সুবাতাস। আইনশৃঙ্খলা পরিস্থিতি হয়ে উঠে স্বাভাবিক। আতংকগ্রস্থ ও নীরাপত্তাহীন মানুষ ফিরে পায় শান্তির ঠিকানা। কিন্তু এই মানবিক ইউএনও মাহবুবুল ইসলামের হঠাৎ বদলির খবরে হতাশ হয়ে পড়েন পুরো উপজেলাবাসী।
এ প্রসঙ্গে এক অধ্যক্ষসহ কয়েকজন শিক্ষক এই প্রতিবেদককে জানান, ইউএনও মাহবুবুল ইসলাম ছিলেন একজন মানবতার ফেরিওয়ালা। দীর্ঘ প্রায় দুই বছর ধরে তিনি বাগমারায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। গণঅভ্যুত্থানের পর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। তবে তাঁর সুযোগ্য নেতৃত্বে অল্প সময়ের মধ্যেই পুরো উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পাশাপাশি সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরে আসে। তাছাড়া গত ১২ ফেব্রæয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এ জন্য ইউএনও মাহবুবুল ইসলামের প্রতি বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক নেতা-কর্মীরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

প্রেরক:
মো: সাইফুল ইসলাম
বাগমারা, রাজশাহী।
০১৭৭৩-৬৮৮২৬৭
তাং ০৮/০৪/২৬ইং

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page