মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
Headline
ধুলঝাড়ী আদর্শগ্রাম বহুমুখী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন সীমানা পেরিয়ে আলোর ফেরিওয়ালা: ডিএসইউ’র ভিসি ড. আসিফ মিজান এবং একজন শিক্ষার্থীর হৃদয়ের অর্ঘ্য সরকারী কর্মকর্তাদের অফিস সময়সূচী মেনে চলতে হবে। কুমিল্লা বুড়িচং প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হামলাকারী ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ পঞ্চগড়ে ইউএনও’র বিরূদ্ধে চাকুরি দেওয়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগ টাকা ফেরত চাইতে গিয়ে ভ্রাম্যমান আদালতের হুমকি পেয়ে নিরাপত্তাহীনতায় নারী ধুনট পৌর এলাকায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন ‎ পঞ্চগড়ে ১ আসনের সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে হত-দরিদ্রদের মাঝে অনুদান বিতরণ বঙ্গোপসাগরীয় ভূ-রাজনীতি, বিএমসিইসি এবং বাংলাদেশ নব গঠিত সাংবাদিক সংগঠন, অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন ঘোষণা করা হয়।
Headline
Wellcome to our website...
কুমিল্লায় লটারিতে পুলিশে বড় রদবদল, ১৮ থানায় নতুন ওসি
/ ১৬৩ Time View
Update : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৩:৫৫ অপরাহ্ন

কুমিল্লায় লটারিতে পুলিশে বড় রদবদল, ১৮ থানায় নতুন ওসি

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দেশের ৫২৭টি থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদায়ন করা হয়েছে। প্রথমবারের মতো লটারির মাধ্যমে এসব পদায়ন সম্পন্ন হয়। এরই অংশ হিসেবে কুমিল্লা জেলায় বড় পরিসরে থানা পর্যায়ে রদবদল করা হয়েছে। জেলার মোট ১৮টি থানার সবকটিতেই নতুন ওসি নিয়োগ দেওয়া হয়েছে। তবে পদায়ন তালিকায় এসব কর্মকর্তার নামের পাশে ‘প্রস্তাবিত’ উল্লেখ করা হয়েছে।
কুমিল্লার ১৮ থানায় যেসব কর্মকর্তা নতুনভাবে দায়িত্ব পাচ্ছেন—
কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানায় সাব্বির মোহাম্মদ সেলিম তপন,লালমাই থানায় মো: নুরুজ্জামান, চৌদ্দগ্রাম থানায় আবু মাহমুদ কাওসার হোসেন, নাঙ্গলকোট থানায় আরিফুর রহমান,দাউদকান্দি থানায় এম আব্দুল হালিম, চান্দিনা থানায় আতিকুর রহমান,বুড়িচং থানায় মুহাম্মদ লুৎফুর রহমান, দেবিদ্বার থানায় গোলাম সারওয়ার, কুমিল্লা কোতয়ালী মডেল থানায় তৌহিদুল আনোয়ার, সদর দক্ষিন থানায় মোহাম্মদ সিরাজুল মোস্তফা, তিতাস থানায় মুহাম্মদ আরিফ হোসাইন, বরুড়া থানায় মুহাম্মদ আজহারুল ইসলাম, লাকসাম থানায় মাকসুদ আহাম্মদ। এছাড়া মনোহরগঞ্জ থানায় শাহীনূর ইসলাম, মেঘনা থানায় শহীদুল ইসলাম, হোমনা থানায় মোরশেদুল আলম চৌধুরী, মুরাদনগর থানায় মো: হাসান জামিল খান, বাঙ্গরাবাজার থানায় মোঃ আবদুল কাদের।
উল্লেখ্য, এর আগে গত বুধবার (২৬ নভেম্বর) লটারির মাধ্যমে ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) পদায়ন সম্পন্ন করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page