মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
Headline
বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিতদল ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা পঞ্চগড়ের বোদা পৌরসভার প্রায় ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা নিষিদ্ধ স্বৈরাচারী সংগঠন আওয়ামীলীগের বিচারের দাবীতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ধুলঝাড়ী আদর্শগ্রাম বহুমুখী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন সীমানা পেরিয়ে আলোর ফেরিওয়ালা: ডিএসইউ’র ভিসি ড. আসিফ মিজান এবং একজন শিক্ষার্থীর হৃদয়ের অর্ঘ্য সরকারী কর্মকর্তাদের অফিস সময়সূচী মেনে চলতে হবে। কুমিল্লা বুড়িচং প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হামলাকারী ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ
Headline
Wellcome to our website...
কুমিল্লায ১০-বিজিবির অভিযানে ৭০ লাখ টাকার ভারতীয় বিভিন্ন মালামাল উদ্বার
/ ১৬৩ Time View
Update : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৬:৩৩ অপরাহ্ন

কুমিল্লায ১০-বিজিবির অভিযানে ৭০ লাখ টাকার ভারতীয় বিভিন্ন মালামাল উদ্বার

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা আদর্শ সদর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ভারতীয় শাড়ি, শাল-চাদরসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১০-বিজিবি)।
জব্দ করা এসব পোশাক সামগ্রীর বাজারমূল্য আনুমানিক ৬৯ লাখ ৩৫ হাজার পাঁচশ’ টাকা।
শুক্রবার ভোররাতে আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপির কটকবাজার পোস্টের বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযানকালে এসব মালামাল জব্দ করেন।
শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিজিবি’র কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।
বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার মধ্যরাতে আদর্শ সদর উপজেলায় কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) বিবিরবাজার বিওপির কটকবাজার পোস্টের বিশেষ দল সীমান্ত এলাকায় টহল জোরদার করে। শুক্রবার ভোররাতে ভারত সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার অভ্যন্তরে শাহেদবাজার এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে বিজিবি’র টহল সদস্যরা মালিকবিহীন অবস্থায় ফেলে যাওয়া কাপড়ের গাঁইটসমূহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোরাচালানকারীরা বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। এসব পোশাক সামগ্রীর মোট বাজারমূল্য আনুমানিক ৬৯ লাখ ৩৫ হাজার পাঁচশ’ টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি’র কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ জানান, জব্দকৃত মালামাল আইন অনুযায়ী কাস্টমসে জমা দেয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page