বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিলেন- মির্জা ফখরুল। কুমিল্লায় বিদেশ পাঠানোর নামে সাংবাদিকের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাত, ৬ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক আসামিরা বেপরোয়া, নিরাপত্তাহীনতায় ভুগছেন মানবাধিকার কর্মী শুভ্র। পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসের বাবুল ও মোকবুলার রহমান সাধারণ সস্পাদক নির্বাচিত কুষ্টিয়ায় চালের দামের ওপর বাড়তি পরিবহন ভাড়ার প্রভাব। সংঘবদ্ধ ধ’র্ষ’ণ: শিশুসহ নারীকে বিলের ধারে নিয়ে পাশবিকতা ধামাচাপার চেষ্টার অভিযোগ কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি
Headline
Wellcome to our website...
কুমিল্লার লাকসামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
/ ১২১ Time View
Update : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৪:৪৫ অপরাহ্ন

কুমিল্লার লাকসামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার লাকসামে পারিবারিক কলহের জেরে মোসা. রোকসানা আক্তার (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার (৩০ এপ্রিল) সকালে জেলার লাকসাম উপজেলার গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনিন সুলতানা।
রোকসানার পরিবারের দাবি, তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। তারা জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এরই জের ধরে রোকসানার স্বামী মো. ফয়সাল তাকে হত্যা করেছেন।
অন্যদিকে, নিহত রোকসানার স্বামী ফয়সালের পক্ষ থেকে দাবি করা হয়েছে এটি আত্মহত্যার ঘটনা। তিনি জানান, দাম্পত্য জীবনে কিছুদিন ধরেই মনোমালিন্য চলছিল, যা হয়তো রোকসানাকে মানসিক চাপে ফেলেছিল।
নিহত রোকসানার বাবা মো. আলী আশ্রাফ পলকোট গ্রামের বাসিন্দা, আর স্বামী মো. ফয়সাল গোবিন্দপুর গ্রামের মৃত শহিদুল ইসলামের পুত্র।
এ ঘটনাকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সত‍্যতা নিশ্চিত করে কুমিল্লা লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনিন সুলতানা বলেন, খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় গৃহবধূ রোকসানা আক্তারের লাশ উদ্ধার করা হয়েছে। আমরা ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে লাশ পাঠিয়েছি। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা হয় নাই। মামলা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page