সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
Headline
ব্যাংক চেক-সংক্রান্ত মামলায় হয়রানি রোধে আইন সংস্কারের দাবি, সরকারের দৃষ্টি আকর্ষণ ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেপ্তার-১ স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা শিগগিরই: ইসি বাগমারা থানা পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের নবাগত ডিআইজি আশিক সাঈদ ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেপ্তার-১ জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিমানবন্দর থানা কমিটির পরিচিতি সভা কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় গতরাত আনুমানিক ১টার দিকে একটি মর্মান্তিক জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কাউনিয়া হারাগাছে মাক সহ গ্রেফতার ১ কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত সাতকানিয়া পৌরসভায় ২ নম্বর ওয়ার্ড সামিয়ার পাড়া মাদক সেবকের অভিযোগে ভামান্য আদালত ৪ জনকে সাজা প্রদান করে।
Headline
Wellcome to our website...
কুমিল্লার সদরে ১০ বিজিবির অভিযানে ৮৫০ কেজি ইলিশ উদ্ধার
/ ২৩২ Time View
Update : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৩৫ পূর্বাহ্ন

কুমিল্লার সদরে ১০ বিজিবির অভিযানে ৮৫০ কেজি ইলিশ উদ্ধার

 

 

কুমিল্লা প্রতিনিধি এ.কে পলাশ :

কুমিল্লা সদর চানপুর ব্রীজ এলাকায় অবৈধভাবে ভারতে পাচারের সময় ৮৫০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে ১০ বিজিবির সদস্যরা।

রবিবার ( ১৫ সেপ্টেম্বর) ভোর ৫ টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা চাঁনপুর ব্রীজ থেকে ইলিশ মাছগুলো জব্দ করা হয়।

রবিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিজিবির কুমিল্লা সেক্টরের ১০ ব্যাটালিয়ন।

বিজিবি সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ কটকবাজার পোষ্টের দায়িত্বপূর্ণ এলাকা কুমিল্লা আদর্শ সদর উপজেলার চাঁনপুর ব্রীজ নামক স্থানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিকাল ৫টার দিকে ৩৫টি বাক্সে করে অবৈধভাবে ভারতে পাচারের জন্য এসব ইলিশ নিয়ে যাওয়ার সময় । অভিযান চালায় ১০ বিজিবি সদস্যরা। এসময় চক্রের সদস্যরা পালিয়ে যায়। পরে ৮৫০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

ঘটনার সত‍্যতা নিশ্চিত করে ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো: ইফতেখার হোসেন বলেন,
৮৫০ কেজি ইলিশের বাজার মূল্য ৯ লাখ ৫২ হাজার টাকা। বিজিবির নিয়ম অনুযায়ী মাছগুলো বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page