সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
Headline
বিচ্ছিন্নতাবাদীদের সংবাদ সম্মেন চক্রান্তের বিরুদ্ধে আমার অবস্থান অনড় থাকবে ইসলামী ব্যাংকে এস আলম চক্রের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আবুল বাশার সরকার রিপোর্ট : এমদাদুল সরকার।  তথ্য গোপন করে প্রধান পরীক্ষকের দায়িত্বে বাবা, ছেলে পরীক্ষার্থী নরসিংদীর সদরের তিনটি ইউনিয়নে অসহায়, গরীব, দুস্থ মানুষের মাঝে চাল,শুকনো খাবার বিতরন করলেন আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কুরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য উপজেলার ৪৪টি এতিমখানায় ২০ টন লবণ বিতরণ করা হয়েছে। কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত দিঘলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে ফেসবুকে কটূক্তি ও ফোনে হুমকির অভিযোগে দিঘলিয়া থানায় জিডি কুষ্টিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত।
Headline
Wellcome to our website...
কুমিল্লার হোমনায় প্রবাসীর স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
/ ২৪০ Time View
Update : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৪:৫৩ অপরাহ্ন

কুমিল্লার হোমনায় প্রবাসীর স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার হোমনা পৌরসভা সদরের একটি তালাবদ্ধ বাসা থেকে এক প্রবাসীর স্ত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে হোমনা থানা পুলিশ।

বুধবার (২৩ অক্টোবর) সকাল আনুমানিক ১০ টায় জেলার হোমনা পৌরসভার একটি তালাবদ্ধ বাসা থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। দিকে হোমনা থানা পুলিশ গিয়ে ওই লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল প্রেরণ করা হয়েছে।

নিহত লাইমা আক্তার (২২) জেলার হোমনা উপজেলার বিজয় নগর গ্রমের হায়েত মিয়ার মেয়র ঘরের নাতনি।

স্থানীয় সুত্রে জানা যায়, হোমনা পৌরসভার ৪ নং ওয়ার্ডের ফকির বাড়ীর মো. জাহাঙ্গীর আলম ৬ তলা ভবনের ৫ তলা বাসায় তালাবদ্ধ ঘরের ভিতরে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে ওই যুবতীর লাশ উদ্ধার করা হয়

থানা পুলিশ সূত্রে জানা যায়, নিহত লাইমার মা বাবা সাথে পাকিস্থান থাকতো পরে দেশে আসার পর তার মা ফেনী জেলার এক ব্যক্তিকে বিয়ে করে চলে যায়। লাইমা তার নানার বাড়িতে থাকতো। পরবর্তীতে উপজেলার দৌলতপুর গ্রামের মোল্লা বাড়ির ফেরদৌস মিয়ার ছেলে প্রবাসি ফারুক মিয়ার সাথে ফেইজ বুকে সম্পর্ক হলে মোবাইলে তার সাথে বিয়ে হয়। কিন্তু তাদের পরিবার এ বিয়ে মেনে না নেয়ায় পৌরসভার ৪ নং ওয়ার্ডের জাহাঙ্গীর আলমের ৬ তলা বিল্ডিং এর ৫ তলায় ভাড়া বাসায় থাকতো। কয়েকদিন ধরে সে ফোন রিসিভ না করায় তার স্বামী ফারুক তার ছোট ভাইকে পাঠালে সে এসে ঘরের দরজা বন্ধ দেখতে পান এবং ঘর থেকে দুর্গন্ধ বের হতে লাগলে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে দরজা ভেঙে গলিত অবস্থায় লাইমার লাশ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা হোমনা থানার ওসি মো: জাবেদ উল ইসলাম জানান নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা স্বাভাবিকভাবে দেখার উপায় নেই। লাশটি গলে গেছে। ময়নাতদন্ত শেষে বলা যাবে, কীভাবে মৃত্যু হয়েছে। যেহেতু বাহির থেকে তালাবদ্ধ পাওয়া গেছে সেহেতু মৃত্যুটি অস্বাভাবিক বলে মনে হচ্ছে। পুলিশি তদন্ত অব্যহত আছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page