বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:২০ অপরাহ্ন
Headline
নোয়াখালীতে উন্নয়ন, সমৃদ্ধি ও সম্ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় পুলিশ পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে। ১৮ মাসেও নেননি ক্লাস, তবুও তুলছেন বেতন: কুমিল্লায় শিক্ষিকার চরম অনিয়ম! ১৫ বছরে পদার্পণ করলো বিএমএসএফ মাটিরাঙ্গায় অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা কাজল ​ মাটিরাঙ্গায় বন্যাদুর্গতদের মাঝে ইউএনও উম্মে তাহমিনা মিতুর ত্রাণ বিতরণ বন্যার মধ্যে পরীক্ষা:শিক্ষার চেয়ে কি পরীক্ষাই বেশি গুরুত্বপূর্ণ?শিক্ষা মন্ত্রী?? ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF)-এর সাতকানিয়া উপজেলা শাখার ত্রাণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। সরাইলে তিতাস নদী ভরাট করে অবৈধ বালু উত্তোলন, নিয়মিত মামলা বানের জলে ভাসছে স্বপ্ন: উত্তরের জনপদে নামছে ঘোর অমানিশা
Headline
Wellcome to our website...
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজাসহ দর্শনার্থী আটক
/ ১৬৮ Time View
Update : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৩:৩৮ অপরাহ্ন

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজাসহ দর্শনার্থী আটক

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের আরপি গেইটে গাঁজাসহ এক দর্শনার্থীকে আটক করেছে কারা কর্তৃপক্ষ। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে তিন মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আটককৃত দর্শনার্থী মজু মিয়া তিতাস থানার মজিদপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) কুমিল্লা কারাগারে প্রবেশকালে তার আচরণ সন্দেহজনক মনে হলে রিজার্ভ সুবেদার ও ভারপ্রাপ্ত প্রধান কারারক্ষী নং-২১৭৬৯ মো. শরীফ উদ্দিন ডিউটিরত কারারক্ষী নং-২৩৫০৭ আলভি ও কারারক্ষী নং-২৩০২৮ রনি শীলকে তাকে তল্লাশির নির্দেশ দেন। তল্লাশিকালে তার পাঞ্জাবির পকেট থেকে তিন পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে মজু মিয়া স্বীকার করেন, তিনি মাদকটি নিজে সেবনের উদ্দেশ্যে বহন করছিলেন। তিনি কারাগারে থাকা হাজতি মো. হোসেন (নং-৭১৪৬/২৫) ও স্মৃতি আক্তার (নং-৭১৪৭/২৫)-এর সাক্ষাৎ করতে এসেছিলেন বলে জানান।

পরবর্তীতে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে ৩ (তিন) মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয় এবং তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page