বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
Headline
স্কলারশীপ নিয়ে ৩ বছরের জন্য চীন যাচ্ছে স্বর্ণজয়ী স্কেটার পৃথিবী নভেম্বরের মধ্যে সাংবাদিক সুরক্ষা আইন চাই:বিএমএসএফ পবিত্র ওমরা শেষে নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন রাণীশংকৈলে মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখায় দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা নরসিংদীতে গ্যাসের সংকট নিরসনে করণীয় নির্ধারনে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চাপাতিসহ গ্রেপ্তার-৭ ঢাকা- সিলেট মহাসড়কের হাইওয়ে থানা কমিটির সাধারণ সম্পাদক হলেন অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু কাজিপুরে অবৈধ বালু উত্তোলনে ৩ ব্যবসায়ীর অর্থদণ্ড। নরসিংদীর শিবপুরে ডিসি রোডের ময়লার ভাগাড়কে ফুল,ফল ও ঔষধি বাগান করলেন উপজেলা নির্বাহী অফিসার
Headline
Wellcome to our website...
কুমিল্লা চান্দিনায় মারুতির পিছনে বাসের ধাক্কায় এক শিশু নিহত। আহত-৫
/ ২১১ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫, ৩:০১ অপরাহ্ন

কুমিল্লা চান্দিনায় মারুতির পিছনে বাসের ধাক্কায় এক শিশু নিহত। আহত-৫

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার চান্দিনা ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বেলাশহর এলাকায় যাত্রীবাহি মারুতির সঙ্গে বাসের ধাক্কায় লামহা নামে এক শিশু নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৫ জন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর আনুমানিক আড়াইটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার বেলাশহর সরকারি মৎস্য খামারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু লামহা (৬) জেলার দেবীদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের মধ্যনগর গ্রামের প্রবাসী শাকিল আহমেদের মেয়ে।
আহতরা হলেন দেবীদ্বার উপজেলার বক্রিকান্দি গ্রামের মরিয়ম আক্তারসহ আরও ৪ জন।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে চান্দিনা স্টেশন থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি মারুতিকে পেছন থেকে ধাক্কা দেয় এশিয়া এয়ারকনের যাত্রীবাহি একটি বাস। এতে ঘটনাস্থলেই লামহা নামে এক শিশু নিহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন ও পুলিশকে খবর পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক জানান, ঘটনার পরপরই বাস চালক ও হেলপার পালিয়ে যায়। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page