মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
Headline
কাজিপুরে অবৈধ বালু উত্তোলনে ৩ ব্যবসায়ীর অর্থদণ্ড। নরসিংদীর শিবপুরে ডিসি রোডের ময়লার ভাগাড়কে ফুল,ফল ও ঔষধি বাগান করলেন উপজেলা নির্বাহী অফিসার ব্রাহ্মণবাড়িয়ায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন যুবদল নেতার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন একটি পরিবার নুসরাত হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, ১০ জন খালাস কুমিল্লায় সীমান্তে বিজিবির হানা, ৮০ কেজি গাঁজা উদ্ধার আলী টেক বাজারে মাদকের ছড়াছড়ি, আতঙ্কে ৮ নম্বর ওয়ার্ডবাসী* *নিয়মিত অভিযান ও উৎস উৎঘাটনের দাবি স্থানীয়দের* প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনকে ডিএসইউ উপাচার্য প্রফেসর ড. আসিফ মিজানের অভিনন্দন কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের আত্মপ্রকাশ: সভাপতি তপু, সাধারণ সম্পাদক রাফি ও সাংগঠনিক সম্পাদক রবিউল কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কুমিল্লায় ২০০ পিছ ইয়াবাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার
Headline
Wellcome to our website...
কুমিল্লা চৌদ্দগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত-১
/ ২৩৯ Time View
Update : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ৫:২৩ অপরাহ্ন

কুমিল্লা চৌদ্দগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত-১

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার চৌদ্দগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪ জন।

শনিবার (৩১ নভেম্বর) সন্ধ্যায় জেলার চৌদ্বগ্রাম উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দৌলবাড়ি এলাকায় খাদিজা হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির সেকেন্ড অফিসার নজরুল ইসলাম এসব তথ্য জানান।
স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় মহাসড়কের কুমিল্লা বিশ্বরোডে চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসে উঠে চৌদ্দগ্রাম পৌর এলাকার চান্দিশকরা গ্রামের অরুন চক্রবর্তীর ছেলে ভনু চক্রবর্তী, তরুণ চক্রবর্তী, সম্পন্ন চক্রবর্তী ও জগন্নাথদীঘি ইউনিয়নের হাটবাইর গ্রামের এবাদুল হকের ছেলে জাহিদুল হকসহ কয়েকজন যাত্রী। পথিমধ‍্যে দৌলবাড়ি এলাকায় খাদিজা হোটেলের সামনে পৌঁছলে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় বাসটি। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। পরে স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সোলেমান বাদশা জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত‍্যতা নিশ্চিত করে কুমিল্লা মিয়াবাজার হাইওয়ে থানার সেকেন্ড অফিসার নজরুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ ও গাড়িটি উদ্ধার শেষে থানাতে নিয়ে আসা হয়েছে। এখন নিহতের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতের পরিচয় শনাক্তের কাজ চলছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page