শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
Headline
মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত নোয়াখালীতে উন্নয়ন, সমৃদ্ধি ও সম্ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় পুলিশ পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে। ১৮ মাসেও নেননি ক্লাস, তবুও তুলছেন বেতন: কুমিল্লায় শিক্ষিকার চরম অনিয়ম! ১৫ বছরে পদার্পণ করলো বিএমএসএফ মাটিরাঙ্গায় অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা কাজল ​ মাটিরাঙ্গায় বন্যাদুর্গতদের মাঝে ইউএনও উম্মে তাহমিনা মিতুর ত্রাণ বিতরণ বন্যার মধ্যে পরীক্ষা:শিক্ষার চেয়ে কি পরীক্ষাই বেশি গুরুত্বপূর্ণ?শিক্ষা মন্ত্রী?? ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF)-এর সাতকানিয়া উপজেলা শাখার ত্রাণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। সরাইলে তিতাস নদী ভরাট করে অবৈধ বালু উত্তোলন, নিয়মিত মামলা
Headline
Wellcome to our website...
কুমিল্লা চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসের ধাক্কায় ৪ মাইক্রোবাসের যাত্রী নিহত। আহত-৪।
/ ২১৬ Time View
Update : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪, ৯:৩৭ পূর্বাহ্ন

কুমিল্লা চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসের ধাক্কায় ৪ মাইক্রোবাসের যাত্রী নিহত। আহত-৪।

 

ক‍ুমিল্লা প্রতিনিধি এ.কে পলাশ :

কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসের ধাক্কায় মাইক্রোবাসের চালকসহ চারজন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন নারী ও ৫ মাস বয়সী শিশু আছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৬টায় কুমিল্লা চৌদ্দগ্রামে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নানকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো: মামুন মিয়া (৪০) ফেনী সদরের দক্ষিণ লক্ষ্মীপুর এলাকার মৃত মোস্তফার ছেলে তার ৫ মাস বয়সী শিশু ছেলে সাইফান, মো: আলাউদ্দিন হাজারি (৫৫) একই উপজেলার মাস্টারপাড়া এলাকার মৃত হাসান হাজারীর ছেলে এবং সাজেদা খাতুন (৪০) নরসিংদী জেলার শিবপুর থানার বাহেরদিয়া গ্রামের নুর মিয়ার স্ত্রী।

হাইওয়ে পুলিশ সুত্রে জানা যায়, কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার নানকরা এলাকায় বিকল হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ‍্যানকে ওভারটেক করছিল একটি মাইক্রোবাস। এসময় পেছন দিক থেকে ঢাকা অভিমুখী স্টার লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পরে যায় এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ৫ মাস বয়সী একটি শিশুকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাইওয়ে কুমিল্লা অঞ্চলের সহকারী পুলিশ সুপার মাসুম সরদার জানান, দুর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করে মিয়াবাজার হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়াও আহতদেরকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে বাসচালক পলাতক রয়েছেন বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page