মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
Headline
পদ্মায় পানি বৃদ্ধির শঙ্কা: দৌলতপুরে বন্যা মোকাবেলায় মতবিনিময় সভা ​নেপাল ও ভারতের পাহাড়ি ঢলের প্রভাবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি নিয়ে দৌলতপুরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সাতকানিয়ায় মোটরসাইকেলের গতি রোধ করে যুবককে কুপিয়ে হত্যা নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নরসিংদীর শিবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা বড় ধরনের ভূ-রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকির কারণ হতে পারে।ক্যাপ্টেন রেদওয়ান সিকদার। মোল্লাহাটে পুলিশের তৎপরতায় উদ্ধার আইফোন-ওয়ানপ্লাস, ফিরে পেলেন মালিক জাজিরায় পৃথক অভিযানে গ্রেপ্তার ৭, ইয়াবা উদ্ধার জাজিরায় তদন্তাধীন মামলায় ২ আসামি গ্রেপ্তার কুমিল্লা বুড়িচংয়ে বড় ভাইয়ের হাতে ছোটভাই খুন শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা; বিএমএসএফের প্রতিবাদ
Headline
Wellcome to our website...
কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও পুরস্কার প্রদান
/ ৩৬০ Time View
Update : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৫:১৯ অপরাহ্ন

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও পুরস্কার প্রদান

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা জেলার পুলিশ লাইন্স ড্রিলসেট শহীদ আরআই এ.বি.এম আবদুল হালিম মিলানায়তনে কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সভার সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম এবং সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী।
সভায় সকল পদমর্যাদার পুলিশ সদস্যরা তাদের নানাবিধ সমস্যা পুলিশ সুপারের নিকট উপস্থাপন করেন। পুলিশ সুপার মনোযোগসহকারে বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশ সদস্যদের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।পুলিশ সুপার উপস্থিত সকলকে সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।এছাড়াও তিনি নৈতিক স্খলন রোধ, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা, দক্ষতা বৃদ্ধি, কর্তৃপক্ষের আদেশ মেনে চলা, বুদ্ধিমত্তা, সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
ভালো কাজের স্বীকৃতিস্বরূপ অফিসার ও ফোর্সদের অর্থ পুরস্কার প্রদান করা হয় এবং তাদের আগামীতে আরও ভালো কাজের জন্য উৎসাহিত করা হয়।এছাড়াও ভবিষ্যতে অর্থ পুরস্কারের পরিমাণ বৃদ্ধির আহ্বান জানান পুলিশ সুপার মহোদয়।
সভায় উপস্থিত ছিলেন পংকজ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)সহ কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page