সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
Headline
আলী টেক বাজারে মাদকের ছড়াছড়ি, আতঙ্কে ৮ নম্বর ওয়ার্ডবাসী* *নিয়মিত অভিযান ও উৎস উৎঘাটনের দাবি স্থানীয়দের* প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনকে ডিএসইউ উপাচার্য প্রফেসর ড. আসিফ মিজানের অভিনন্দন কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের আত্মপ্রকাশ: সভাপতি তপু, সাধারণ সম্পাদক রাফি ও সাংগঠনিক সম্পাদক রবিউল কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কুমিল্লায় ২০০ পিছ ইয়াবাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার কুষ্টিয়া-৪ (খোকসা–কুমারখালী) আসনের মানুষের সুখ-দুঃখের খোঁজখবর নিতে নিয়মিতই বিভিন্ন এলাকায় ছুটে চলেন সংসদ সদস্য জননেতা আফজাল হোসাইন। রাজনৈতিক অর্থনীতিঃ বাংলাদেশের আমলাতন্ত্র বনাম রাজনৈতিক দৃঢ়তা বাউফলে ছাত্রদলের পক্ষ থেকে জিপিএ-৫ (A+) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা! মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশার দৌরাত্ম্য: দুর্ঘটনা ও যানজটের দায় কার???🚨 সীমান্ত পেরিয়ে ৬ ভারতীয় বাইক, কুমিল্লায় ডিবির জালে ৯ জন
Headline
Wellcome to our website...
কুমিল্লা দেবিদ্বারে কার্টুনের ভেতরে মিললো নবজাতকের মরদেহ
/ ২০৪ Time View
Update : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫, ২:১২ অপরাহ্ন

কুমিল্লা দেবিদ্বারে কার্টুনের ভেতরে মিললো নবজাতকের মরদেহ

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকায় কার্টুনের ভেতর থেকে একদিন বয়সী কন্যা নবজাতকের মরদেহ উদ্ধার করেছে দেবিদ্ধার থানা পুলিশ।

বুধবার (১ জানুয়ারি) সকালে জেলার দেবিদ্ধার উপজেলার ভোষনা হাছানিয়া দারুল উলুম মাদ্রাসার পাশে দেবিদ্বার টু চান্দিনা সড়কের পাশে বারেরা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলার বারেরা এলাকার তিনজন শিশু সকালে খেজুরের রস সংগ্রহ করতে এসে দেবিদ্বার-চান্দিনা সড়কের পাশে একটি কার্টুন বক্স দেখতে পায়। পরে তারা খুলে দেখে একটি নবজাতকের মৃতদেহ। শিশুরা এসময় স্থানীয়দের খবর দিলে তারা এসে একদিন বয়সী একটি কন্যা নবজাতকের মৃতদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে তারা নবজাতকের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবিদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান বলেন, খবর পেয়ে একদিন বয়সী একটি কন্যা নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছি। প্রাথমিক অনুসন্ধানে শিশুটির পরিচয় শনাক্ত করা যায়নি। তদন্ত চলছে পরে এবিষয়ে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page