মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
Headline
কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার শুরু পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কলি হত্যা: গ্রেপ্তার আসামির বাড়িতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মুন্সিগঞ্জ পৌর জনগণ চাইলে মেয়র পদে লড়তে চান বিএনপি নেতা মোঃ শাহাদাৎ। কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার-৬ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩ মোল্লাহাটে কাহালপুর আলিম মাদ্রাসার নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা রাজস্থলীতে এমপির প্রতিনিধি জিকু কুমার দে ও চাথোয়াই মারমা। কেরানীগঞ্জ ডিবির পৃথক অভিযানে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার-
Headline
Wellcome to our website...
কুমিল্লা দেবিদ্বারে চোরকে ধরতে গিয়ে প্রাণ গেল পুলিশ কনস্টেবলের
/ ২১৩ Time View
Update : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫, ৭:২৬ অপরাহ্ন

কুমিল্লা দেবিদ্বারে চোরকে ধরতে গিয়ে প্রাণ গেল পুলিশ কনস্টেবলের

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার দেবিদ্বারে চোরকে ধাওয়া করতে গিয়ে মহিউদ্দিন নামে পুলিশের এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলছেন, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৯টায় দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।
নিহত কনস্টেবল মহিউদ্দিন মুরাদনগর উপজেলার গাইটুলি এলাকার সাইদুর রহমানের পুত্র। তার বয়স আনুমানিক ৫৯। চাকরিতে তার আর মাত্র ৬ মাস সময় ছিল। এরপরই তিনি অবসরে যেতেন।
দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. মহিবুস সালাম খান জানান, গণধোলাইয়ের শিকার এক চোরকে নিয়ে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিতে আসেন মহিউদ্দিন। ওই চোরকে চিকিৎসা দেওয়া শেষে থানায় নেওয়ার পথে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সিএনজিতে উঠতে গেলে চোর পালিয়ে যায়। এসময়ে চোরকে ধাওয়া করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন কনস্টেবল মহিউদ্দিন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন ইলিয়াস জানান, উপজেলার বারেরা গ্রামে গণধোলায় শিকার এক চোরকে আনতে সহকর্মীদের সাথে ওই গ্রামে যান মহিউদ্দিন। পরে চোরকে চিকিৎসা দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর এই ঘটনা ঘটে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page