সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
Headline
আলী টেক বাজারে মাদকের ছড়াছড়ি, আতঙ্কে ৮ নম্বর ওয়ার্ডবাসী* *নিয়মিত অভিযান ও উৎস উৎঘাটনের দাবি স্থানীয়দের* প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনকে ডিএসইউ উপাচার্য প্রফেসর ড. আসিফ মিজানের অভিনন্দন কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের আত্মপ্রকাশ: সভাপতি তপু, সাধারণ সম্পাদক রাফি ও সাংগঠনিক সম্পাদক রবিউল কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কুমিল্লায় ২০০ পিছ ইয়াবাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার কুষ্টিয়া-৪ (খোকসা–কুমারখালী) আসনের মানুষের সুখ-দুঃখের খোঁজখবর নিতে নিয়মিতই বিভিন্ন এলাকায় ছুটে চলেন সংসদ সদস্য জননেতা আফজাল হোসাইন। রাজনৈতিক অর্থনীতিঃ বাংলাদেশের আমলাতন্ত্র বনাম রাজনৈতিক দৃঢ়তা বাউফলে ছাত্রদলের পক্ষ থেকে জিপিএ-৫ (A+) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা! মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশার দৌরাত্ম্য: দুর্ঘটনা ও যানজটের দায় কার???🚨 সীমান্ত পেরিয়ে ৬ ভারতীয় বাইক, কুমিল্লায় ডিবির জালে ৯ জন
Headline
Wellcome to our website...
কুমিল্লা দেবিদ্বার এলাহাবাদ কলেজের সভাপতি হলেন ব্যারিস্টার রেজভিউল আহসান
/ ২০৭ Time View
Update : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ৭:০১ অপরাহ্ন

কুমিল্লা দেবিদ্বার এলাহাবাদ কলেজের সভাপতি হলেন ব্যারিস্টার রেজভিউল আহসান

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ কলেজের এডহক কমিটির সভাপতি হলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট শিক্ষানুরাগী খ্যাত ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সী।

বৃহস্পতিবার (১০ জুলাই) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার চেয়ারম্যান এর আদেশক্রমে কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ নুরুন্নবী আলম এর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এমন তথ্য পাওয়া যায়। উক্ত এডহক কমিটির সদস্য সচিব পদে রয়েছেন কলেজটির বর্তমান অধ্যক্ষ এবং অভিভাবক প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন যথাক্রমে মোঃ মোস্তাফিজুর রহমান এবং মোঃ আতাউর রহমান। ১৯৯৫ সালে বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মোজাফফর আহমেদ কর্তৃক প্রতিষ্ঠিত কলেজটির বর্তমান এ কমিটি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন উক্ত কলেজের শিক্ষক কর্মচারী এবং সংশ্লিষ্টরা।
উল্লেখ্য,ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সী শিক্ষা, চিকিৎসা সহ নানাবিদ সামাজিক কর্মসূচির মাধ্যমে ইতিমধ্যেই ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন। যোগাযোগ করা হলে মুঠোফোনের মাধ্যমে তিনি জানান, আমার বাবা ইঞ্জি: মঞ্জুরুল আহসান মুন্সী এই দেবিদ্বারের ৪ বারের এমপি ছিলেন। তিনি শিক্ষা এবং চিকিৎসাকে অগ্রাধিকার দিয়ে অসংখ্য সামাজিক এবং জনহিতকর কাজ আগেও করেছেন অদ্যাবধি করে যাচ্ছেন।ইনশাআল্লাহ আমার বাবা এবং আমার সর্বাত্মক চেষ্টা থাকবে দেবিদ্বারের জনকল্যাণে কাজ করা। এ সময় তিনি সবার দোয়া কামনা করেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page