বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
Headline
ব্যাংক চেক-সংক্রান্ত মামলায় হয়রানি রোধে আইন সংস্কারের দাবি, সরকারের দৃষ্টি আকর্ষণ ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেপ্তার-১ স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা শিগগিরই: ইসি বাগমারা থানা পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের নবাগত ডিআইজি আশিক সাঈদ ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেপ্তার-১ জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিমানবন্দর থানা কমিটির পরিচিতি সভা কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় গতরাত আনুমানিক ১টার দিকে একটি মর্মান্তিক জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কাউনিয়া হারাগাছে মাক সহ গ্রেফতার ১ কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত সাতকানিয়া পৌরসভায় ২ নম্বর ওয়ার্ড সামিয়ার পাড়া মাদক সেবকের অভিযোগে ভামান্য আদালত ৪ জনকে সাজা প্রদান করে।
Headline
Wellcome to our website...
কুমিল্লা দেবীদ্বারে যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত-১, আহত-২।
/ ২৪৯ Time View
Update : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ৪:০৭ পূর্বাহ্ন

কুমিল্লা দেবীদ্বারে যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত-১, আহত-২।

 

 

কুমিল্লা প্রতিনিধি এ.কে পলাশ :

কুমিল্লা দেবীদ্ধার পৌর এলাকায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কের বারেড়া এলাকায় যাত্রীবাহী বাস ও ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে অটোরিক্সার ১ যাত্রী নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২ জন।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে দেবীদ্বার পৌর এলাকার বারেরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রানু আক্তার (৩৮) দেবীদ্বারের চরবাকর গ্রামের সুন্দর আলীর মেয়ে। সে দেবীদ্বারের একটি বেসরকারি ক্লিনিকে রিসেপশনিস্টের কাজ করত।
আহতরা হলেন, মোসা: সামান্তা আক্তার (১৮) একই উপজেলার মাশিকাড়া গ্রামের বাসিন্দা ও আবুল কালাম (৩০) বারেরা গ্রামের মালু মিস্ত্রির ছেলে অটোচালক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, দেবীদ্বার পৌর এলাকার বারেরা কুড়েরপারে কোম্পানীগঞ্জ মুখি রয়েল সুপার এসি নামে একটি যাত্রীবাহী বাস অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় কুমিল্লা মুখি একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এসময় অটোরিকশার তিন যাত্রী আহত হয়। স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রানু আক্তারকে মৃত ঘোষণা করে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা মিরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জরুল আফসার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত বাসটিকে জব্দ করেছেন। একজন নারী নিহত ও দুজন আহত হওয়ার খবর পেয়েছি। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page