বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিলেন- মির্জা ফখরুল। কুমিল্লায় বিদেশ পাঠানোর নামে সাংবাদিকের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাত, ৬ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক আসামিরা বেপরোয়া, নিরাপত্তাহীনতায় ভুগছেন মানবাধিকার কর্মী শুভ্র। পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসের বাবুল ও মোকবুলার রহমান সাধারণ সস্পাদক নির্বাচিত কুষ্টিয়ায় চালের দামের ওপর বাড়তি পরিবহন ভাড়ার প্রভাব। সংঘবদ্ধ ধ’র্ষ’ণ: শিশুসহ নারীকে বিলের ধারে নিয়ে পাশবিকতা ধামাচাপার চেষ্টার অভিযোগ কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি
Headline
Wellcome to our website...
কুমিল্লা নগরীর কাপ্তানবাজারে সড়ক দখল করে ওয়াল নির্মাণের অভিযোগ
/ ১৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৭:০৫ অপরাহ্ন

কুমিল্লা নগরীর কাপ্তানবাজারে সড়ক দখল করে ওয়াল নির্মাণের অভিযোগ

 

 

অনিক কুমার দাস কুমিল্লা সদর প্রতিনিধি।

কুমিল্লা নগরীর ৪নং ওয়ার্ড কাপ্তান বাজার সিএনজি স্টেশন সংলগ্ন সরকারি রাস্তা দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে মো. রুবেল নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
এ ঘটনায় প্রতিকার চেয়ে স্থানীয় ভুক্তভোগী বাসিন্দারা কুমিল্লা সিটি কর্পোরেশনে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ৪নং ওয়ার্ডের কাপ্তান বাজার সিএনজি স্টেশন সংলগ্ন বাচ্চু মিয়ার বাড়ির পাশের গলির সম্প্রতি সিটি কর্পোরেশনের অর্থায়নে পাকা করা হয়। কিন্তু গত ১৬ জুন, অভিযুক্ত রুবেল রাস্তাটির একাংশ দখল করে দেয়াল নির্মাণ শুরু করেন।

স্থানীয়দের অভিযোগ, এই দেয়াল নির্মাণের ফলে এলাকাবাসীর স্বাভাবিক চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শুধু তাই নয়, দেয়ালটির কারণে পার্শ্ববর্তী মরা গোমতী নদীর পানি নিষ্কাশনের পথও বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে সামান্য বৃষ্টিতেই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম জনদুর্ভোগ দেখা দিতে পারে।

ভুক্তভোগীদের পক্ষে দায়ের করা অভিযোগে স্বাক্ষর করেছেন স্থানীয় বাসিন্দা বাচ্চু মিয়া, ডা. আলী আশরাফ, মো. আব্দুল মতিন, রুবিনা আক্তারসহ আরও অনেকে। তারা জানান, অভিযুক্ত ব্যক্তি রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই অবৈধ কাজটি করছেন।

অভিযোগকারীরা আশা করছেন, সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে অবৈধ দেয়ালটি অপসারণ করবে এবং জনসাধারণের চলাচলের পথ পুনরায় উন্মুক্ত করে দেবে।

এ বিষয়ে অভিযুক্ত রুবেলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page