মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
Headline
কাজিপুরে অবৈধ বালু উত্তোলনে ৩ ব্যবসায়ীর অর্থদণ্ড। নরসিংদীর শিবপুরে ডিসি রোডের ময়লার ভাগাড়কে ফুল,ফল ও ঔষধি বাগান করলেন উপজেলা নির্বাহী অফিসার ব্রাহ্মণবাড়িয়ায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন যুবদল নেতার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন একটি পরিবার নুসরাত হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, ১০ জন খালাস কুমিল্লায় সীমান্তে বিজিবির হানা, ৮০ কেজি গাঁজা উদ্ধার আলী টেক বাজারে মাদকের ছড়াছড়ি, আতঙ্কে ৮ নম্বর ওয়ার্ডবাসী* *নিয়মিত অভিযান ও উৎস উৎঘাটনের দাবি স্থানীয়দের* প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনকে ডিএসইউ উপাচার্য প্রফেসর ড. আসিফ মিজানের অভিনন্দন কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের আত্মপ্রকাশ: সভাপতি তপু, সাধারণ সম্পাদক রাফি ও সাংগঠনিক সম্পাদক রবিউল কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কুমিল্লায় ২০০ পিছ ইয়াবাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার
Headline
Wellcome to our website...
কুমিল্লা বাগমারা উচ্চ বিদ্যালয় ১০ম শ্রেণির শিক্ষার্থী ও অভিভাকগণের সাথে মতবিনিময় সভা
/ ২৪৪ Time View
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫, ৪:২৩ অপরাহ্ন

কুমিল্লা বাগমারা উচ্চ বিদ্যালয় ১০ম শ্রেণির শিক্ষার্থী ও অভিভাকগণের সাথে মতবিনিময় সভা

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধ।।

কুমিল্লার লালমাইয়ের শতবর্ষী বাগমারা উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সনের এসএসসি পরীক্ষায় মান সম্মত ফলাফল অর্জনের লক্ষ্যে ১০ম শ্রেণির শিক্ষার্থী ও অভিভাকগণের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ শনিবার সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। কুরআন তিলাওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠ এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো : মনির আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় শিক্ষার্থী ও অভিভাকগণ স্বতঃস্ফূর্তভাবে তাঁদের সমস্যা ও মতামত তুলে ধরেন। এছাড়া শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণা ও দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন কুমিল্লা সদর হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা.অমৃত কুমার দেবনাথ,
বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি মোহাম্মদ হায়াতুন নবী, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার উপ-বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ আক্তার হোসেন, যুগ্ম জেলা জজ ও বাংলাদেশ নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ দিদার হোসাইন, মানবতার ফেরিওয়ালা খ্যাত মো: কামাল হোসেন, অভিভাবক সদস্য কাজী আবুল হাসান। সম্মানিত অতিথিদের সবাই বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। এই মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সভাপতি ও কুমিল্লা শিক্ষাবোর্ডের প্রাক্তন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম। এতে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লিটন চন্দ্র রায়সহ সকল শিক্ষকবৃন্দ এবং শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ পাশসহ মানসম্মত ফলাফল অর্জনের লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page