শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
Headline
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গোয়ালঘর থেকে ৬ কেজি গাঁজা উদ্বার। গ্রেপ্তার-২ লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫, বি১-এর সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ইডেন কলেজ ছাত্রদল নেত্রী তোহা ‎ গ্রাম পুলিশের ১৮ মাস আগে চাকুরী মেয়াদ শেষ হলেও চেয়ারম্যানের প্রত্যয়নে বেতন নিচ্ছেন মায়ানমারে পাচারকালে ৩০০ বস্তা সিমেন্ট জব্দ, কোস্ট গার্ডের অভিযান টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভের রেজুখাল চেকপোস্টে ২ হাজার ইয়াবা উদ্ধার ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। নাসিরনগরে শোক ও ত্যাগের মহিমায় পবিত্র আশুরা উদযাপন। টেকসই ভবিষ্যৎ ও পরিবেশের রাজনীতি: তরুণ প্রজন্মের কন্ঠে সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয় বাগমারার আউচপাড়ায় সিসিকরণ রাস্তার উদ্বোধন করেন চেয়ারম্যান ডিএম সাফি রুহিয়া উপজেলায় বাংলাদেশ খ্রীস্টান এসোসিয়েশনের সভাপতি- মার্চেল্লো দাস, সম্পাদক- মিসেস ডরথী দাস
Headline
Wellcome to our website...
কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকায় সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ
/ ২২৪ Time View
Update : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ১:০৮ অপরাহ্ন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকায় সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ

 

 

এ.কে পলাশ :কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে বিশ্ববিদ্যালয় এলাকায় সব ধরণের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধসহ ১০টি নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম।
রবিবার (৬ অক্টোবর) দুপুর ২টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবদুল হাকিম ও চারজন সহকারী প্রক্টর স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে নির্দেশনাগুলো জানা গেছ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের একশতম সিন্ডিকেটের সিদ্ধান্ত মোতাবেক বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ বিধায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কোনো রাজনৈতিক কার্যক্রমেরই অনুমতি দেওয়া হবে না। বিশ্ববিদ্যালয়ের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়, ক্রীড়া ও অন্যান্য বিষয় সম্পর্কিত যেকোনো আয়োজন করতে প্রক্টরিয়াল বডিকে লিখিতভাবে জানিয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে
বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যেকোনো অনুষ্ঠান করার জন্য হল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে প্রক্টরিয়াল বডিকে অবহিত করতে হবে।
হল সংক্রান্ত যেকোনো সমস্যায় হল কর্তৃপক্ষকে অবহিত করে সমস্যার সমাধান করতে হবে। সমাধান না হলে প্রভোস্টের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে লিখিতভাবে জানাতে হবে।

নিজ বিভাগে কোনো সংকট ও সমস্যা বিভাগের ছাত্র উপদেষ্টা ও বিভাগীয় প্রধানের সঙ্গে যোগাযোগ করে সমাধান করতে হবে। সমাধান সম্ভব না হলে ছাত্র উপদেষ্টা ও বিভাগীয় প্রধানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিকে লিখিতভাবে জানাতে হবে।

বিশ্ববিদ্যালয়ের যেকোনো পর্যায়ে, যে কারও দ্বারা যৌন হয়রানি, ইভটিজিং, বডি শেমিংয়ের শিকার হলে বিশ্ববিদ্যালয়ের ‘যৌন-নিপীড়ন প্রতিরোধ সেল’ এ লিখিত অভিযোগ করতে হবে।
স্বাস্থ্য সংক্রান্ত ও মেডিকেল সার্ভিস সম্পর্কিত (যেমন- অ্যাম্বুলেন্স সার্ভিসের জন্য) বিষয়ে ইউনিভার্সিটির মেডিকেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে।
চাকরিপ্রার্থী কিংবা কোনো চাকরিজীবীর বিষয়ে অভিযোগ থাকলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসে যোগাযোগ করতে হবে।
পানি, গ্যাস, বিদ্যুৎ সংক্রান্ত যেকোনো সমস্যায় বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং সেকশনে যোগাযোগ করতে হবে।
পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়ে যোগাযোগ করতে হবে। ক্যাম্পাসে ‘মব জাস্টিস’ ও যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দেখলে কিংবা সংঘটিত হলে বা হওয়ার আশঙ্কা দেখলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমকে দ্রুত জানাতে হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page