মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
Headline
নরসিংদীর শিবপুরে ডিসি রোডের ময়লার ভাগাড়কে ফুল,ফল ও ঔষধি বাগান করলেন উপজেলা নির্বাহী অফিসার ব্রাহ্মণবাড়িয়ায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন যুবদল নেতার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন একটি পরিবার নুসরাত হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, ১০ জন খালাস কুমিল্লায় সীমান্তে বিজিবির হানা, ৮০ কেজি গাঁজা উদ্ধার আলী টেক বাজারে মাদকের ছড়াছড়ি, আতঙ্কে ৮ নম্বর ওয়ার্ডবাসী* *নিয়মিত অভিযান ও উৎস উৎঘাটনের দাবি স্থানীয়দের* প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনকে ডিএসইউ উপাচার্য প্রফেসর ড. আসিফ মিজানের অভিনন্দন কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের আত্মপ্রকাশ: সভাপতি তপু, সাধারণ সম্পাদক রাফি ও সাংগঠনিক সম্পাদক রবিউল কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কুমিল্লায় ২০০ পিছ ইয়াবাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার কুষ্টিয়া-৪ (খোকসা–কুমারখালী) আসনের মানুষের সুখ-দুঃখের খোঁজখবর নিতে নিয়মিতই বিভিন্ন এলাকায় ছুটে চলেন সংসদ সদস্য জননেতা আফজাল হোসাইন।
Headline
Wellcome to our website...
কুমিল্লা বুড়িচংয়ে চলাচলের একমাত্র রাস্তায় দেয়াল তুলে জমি জবরদখলের পায়তারা
/ ২১৩ Time View
Update : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ৬:২৭ অপরাহ্ন

কুমিল্লা বুড়িচংয়ে চলাচলের একমাত্র রাস্তায় দেয়াল তুলে জমি জবরদখলের পায়তারা

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা বুড়িচং উপজেলার শংকুচাইল উত্তরপাড়া (স্বর্ণকার বাড়ি) এলাকায় ৬টি পরিবারের চলাচলের একমাত্র রাস্তায় দেয়াল তুলে বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালী প্রতিবেশীর বিরুদ্ধে। পূর্ব বিরোধ, মাদক সেবন বাঁধা ও অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদের জেরে প্রাণনাশের ভয়ে পরিবার ও স্বজনদের নিয়ে আতংকে আছেন বলে জানান ভুক্তভোগী আমান মিয়া। এবিষয়ে থানায় লিখিত অভিযোগ করে প্রতিকার না পেয়ে উল্টো বিপাকে পড়েছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী আমান মিয়ার পরিবার ও স্বজনদের অভিযোগ, বহিরাগতদের নিয়ে ঘরের পাশে প্রতিনিয়ত মাদক সেবন করে ইয়াসিন এতে বাঁধা দেয়া ও প্রতিবাদ করাই কাল হয়েছে তার পরিবারের জন্য। গত কয়েকমাস ধরেই প্রতিবেশী বাবুল মিয়া ও তার ছেলে ইয়াসিনসহ বহিরাগত ভারাটে সন্ত্রাসীদের নিয়ে বাড়ির সামনে সড়কের সাথের দোকান ও জমি জবরদখলের পায়তারা করছে। বহিরাগত সন্ত্রাসী বাহিনী নিয়ে নানা ভাবে হুমকি ধামকি দিচ্ছে প্রতিনিয়ত। এবিষয়ে গত ৪জুন থানায় লিখত একটি অভিযোগ করেও প্রতিকার পাননি। উল্টো গতকাল (১০জুলাই) বৃহস্পতিবার সশস্ত্র সন্ত্রাসীদের উপস্থিততে ৬টি পরিবারের চলাচলের একমাত্র রাস্তাটিতে দেয়াল তুলে বন্ধ করে দেয় বাবুল মিয়া। আইন ও প্রশাসনের তোয়াক্কা না করে বেপরোয়া বাবুল মিয়া নানা ভাবে প্রাণনাশের হুমকি ধামকি দিচ্ছেন। জীবিকার প্রয়োজনে ঢাকায় থাকেন জানিয়ে ভুক্তভোগী আমান মিয়া আরো জানান, বাড়িতে যাতায়াতের একমাত্র রাস্তাটি বন্ধ করে দেয়ার খবরে বাড়িতে এসে থানা পুলিশ, গণমাধ্যম কর্মী ও স্থানীয় জনপ্রতিনিধিদের বিষয়টি জানানোয় আরো ক্ষিপ্ত হয়ে উঠেছে অভিযুক্ত বাবুল মিয়া ও তার লোকজন। শুক্রবার বিকেলে দেশীয় অস্ত্রশস্ত্রসহ বাবুল মিয়া ও তার ছেলে ইয়াসিনসহ ভাড়াটে সন্ত্রাসীরা বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালাগালি ও মারধরের চেষ্টা করে। সন্ত্রাসীদের হুমকি ধামকি ও ভয়ে বাড়ি ছেড়ে অন্যত্র অবস্থান করছেন। যে কোন সময় হত্যাসহ বড় ধরের ক্ষতির আশংকায় আতংকে আছেন তারা। এবিষয়ে লিখিত অভিযোগের বিষয়টি প্রক্রিয়াধীন জানিয়ে প্রতিকার পেতে বুড়িচং থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রশাসনের সহয়তা কামনা করছেন ভুক্তভোগীরা।

এসব অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত প্রতিবেশী বাবুল মিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করে কোন মন্তব্য পাওয়া যায়নি।

এবিষয়ে জানতে কুমিল্লা বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি
এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান যে উভয় পক্ষের মধ্যে জমা জমি নিয়ে বিরোধ চলছিল উভয় পক্ষের দেওয়া দুটি লিখিত অভিযোগ একটি উপ-পরিদর্শক (এসআই) নাসরুল্লাহ রুবেল অন্যটি উপ-পরিদর্শক (এসআই) জয়নুল আবেদীন দায়িত্ব দেওয়া হয়
পরবর্তীতে উভয় পক্ষকে থানায় ডাকা হলে তারা স্থানীয় গণ্যমান্য ও জনপ্রতিনিধির মাধ্যমে কাগজপত্র দেখিয়া জমির পরিমাপ করিয়া তাহাদের মধ্যে বিরোধ সমাধান করিবে মর্মে চলে যায়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page