সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
Headline
ব্যাংক চেক-সংক্রান্ত মামলায় হয়রানি রোধে আইন সংস্কারের দাবি, সরকারের দৃষ্টি আকর্ষণ ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেপ্তার-১ স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা শিগগিরই: ইসি বাগমারা থানা পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের নবাগত ডিআইজি আশিক সাঈদ ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেপ্তার-১ জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিমানবন্দর থানা কমিটির পরিচিতি সভা কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় গতরাত আনুমানিক ১টার দিকে একটি মর্মান্তিক জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কাউনিয়া হারাগাছে মাক সহ গ্রেফতার ১ কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত সাতকানিয়া পৌরসভায় ২ নম্বর ওয়ার্ড সামিয়ার পাড়া মাদক সেবকের অভিযোগে ভামান্য আদালত ৪ জনকে সাজা প্রদান করে।
Headline
Wellcome to our website...
কুমিল্লা বুড়িচংয়ে যৌথবাহিনী অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক-৫।
/ ২৭০ Time View
Update : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ৭:৩৯ পূর্বাহ্ন

কুমিল্লা বুড়িচংয়ে যৌথবাহিনী অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক-৫।

 

 

কুমিল্লা প্রতিনিধি এ.কে পলাশ :

কুমিল্লার বুড়িচংয়ের রাজাপুর এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণে মাদক ও নগদ অর্থসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

বুধবার (২ অক্টোবর) বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে যৌথবাহিনী এই অভিযান পরিচালনা করেন।

যৌথবাহিনী সুত্রে জানা যায়, বুধবার জেলার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মাদক ব্যবসায়ী মো. ইব্রাহিম হোসেন (২৭), রাজাপুর কর্মকার পাড়ার মানিক মিয়ার স্ত্রী ছোটনা বেগম ও তার ছেলে মো. মিতন মিয়া মিঠু (২৫), মো. মাহফুজ মিয়া (৩৫) -পিতাঃ মানিক মিয়া, মোছা. সুলতানা বেগম (৪৭) ও মোছা. ফাতেমা বেগম (৪৫) কে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪৭ বোতল হুইস্কি, ১৪ পিছ ইয়াবা , ২ কেজি গাঁজা, ৬২০টি ফয়েল পেপার, ৫টি অ্যান্ড্রয়েড মোবাইল ও নগদ ৩২ হাজার ১৪০ টাকা উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তি এবং উদ্ধারকৃত মাদক বুড়িচং থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদেরকে আটক না করা পর্যন্ত যৌথ বাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে বলে সেনাবাহিনী সূত্র জানায়।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর হতে যৌথ বাহিনীর নেতৃত্বে ৪/৫ আগস্ট কুমিল্লা জেলায় নিরীহ ছাত্র জনতার ওপর আক্রমণকারী সন্ত্রাসীসহ সকল অস্ত্রধারী সন্ত্রাসী আটক এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলমান রয়েছে।

ঘটনার সত‍্যতা নিশ্চিত করে কুমিল্লা বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page