বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
Headline
ফুলতৈল ছগাম প্রবাসী পরিষদের নতুন কমিপু ঘোষনা পিপিএম সেবা পদক পেলেন শরীয়তপুরের পুলিশ সুপার রওনক জাহান মোল্লাহাটে নলডাঙ্গী ব্রিজের সংযোগ সড়ক ধসে ঝুঁকিপূর্ণ যাতায়াত, ঘটছে দুর্ঘটনা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে হরিপুরে এসওডি বিষয়ক সভা অনুষ্ঠিত সাভার, আমিন বাজার রাজস্ব সার্কেলের দুর্নীতির শেষ কোথায়? জানতে চাই সচেতন মহল । কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার শুরু পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কলি হত্যা: গ্রেপ্তার আসামির বাড়িতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মুন্সিগঞ্জ পৌর জনগণ চাইলে মেয়র পদে লড়তে চান বিএনপি নেতা মোঃ শাহাদাৎ।
Headline
Wellcome to our website...
কুমিল্লা বুড়িচংয়ে যৌথ বাহিনীর অভিযানে ৪ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার। আটক-১।
/ ২৬৫ Time View
Update : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ২:৩৫ অপরাহ্ন

কুমিল্লা বুড়িচংয়ে যৌথ বাহিনীর অভিযানে ৪ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার। আটক-১।

 

কুমিল্লা প্রতিনিধি এ.কে পলাশ :

কুমিল্লার বুড়িচং উপজেলায় অস্ত্রসহ মোঃ মাসুদ আলম (২৩) নামের এক অস্ত্রধারীকে আটক করেছে যৌথ বাহিনী। এসময় তার কাছ থেকে বিদেশি ৭.৬২ মিঃমিঃ পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জেলার বুড়িচং উপজেলার নোয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করে যৌথবাহিনী।

আটককৃত আসামি মো: মাসুদ আলম (২৩) জেলার সদর উপজেলার দৌলতপুর এলাকার আসানুল্লাহর ছেলে।

যৌথবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার জেলার বুড়িচং উপজেলার নোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাসুদ আলম নামে এক চিহ্নিত অস্ত্রধারীকে আটক করে যৌথবাহিনী। এসময় তার কাছ থেকে একটি ৭.৬২ ও ৪ রাউন্ড গুলিসহ একটি ম‍্যাগাজিন উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আজিজুল হক জানান, গত ৪ ও ৫ আগস্ট কুমিল্লার বিভিন্নস্থানে আন্দোলনরত নিরীহ ছাত্র জনতার উপর আক্রমনকারী সন্ত্রাসীসহ সকল অস্ত্রধারী সন্ত্রাসী আটক এবং অবৈধ অস্ত্র উদ্ধার যৌথবাহিনীর অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে নোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাসুদকে আটক করে। সোমবার সন্ধ্যায় অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ মাসুদকে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page