বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
Headline
প্রবাসীদের স্বার্থে সরকার কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী ফুলতৈল ছগাম প্রবাসী পরিষদের নতুন কমিপু ঘোষনা পিপিএম সেবা পদক পেলেন শরীয়তপুরের পুলিশ সুপার রওনক জাহান মোল্লাহাটে নলডাঙ্গী ব্রিজের সংযোগ সড়ক ধসে ঝুঁকিপূর্ণ যাতায়াত, ঘটছে দুর্ঘটনা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে হরিপুরে এসওডি বিষয়ক সভা অনুষ্ঠিত সাভার, আমিন বাজার রাজস্ব সার্কেলের দুর্নীতির শেষ কোথায়? জানতে চাই সচেতন মহল । কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার শুরু পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কলি হত্যা: গ্রেপ্তার আসামির বাড়িতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩
Headline
Wellcome to our website...
কুমিল্লা বুড়িচং উপজেলা দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
/ ২২৬ Time View
Update : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৪:৩৭ অপরাহ্ন

কুমিল্লা বুড়িচং উপজেলা দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

 

আমান খন্দকার বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার বুড়িচং উপজেলা দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বুড়িচং সদরের পানসী রেস্টুরেন্টে বাংলাদেশ দলিল লেখক সমিতি, বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সমিতির সভাপতি মো. নুরুল হক মাস্টার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন।

প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইউছুফ তুহিন, সাংগঠনিক সম্পাদক আবু নাসের মুন্সি, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন মেম্বার, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জাবেদ কাউছার সবুজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্মেলনের শেষে জেলা দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ্ব এম.এ এইচ. মন্জু ও সাধারণ সম্পাদক মিয়া মো. সোহাগ পারভেজ এর স্বাক্ষরিত ২৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মো. কবির হোসেন।

নবগঠিত কমিটিতে সভাপতি পদে আবু হেনা মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়া এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. নুরুজ্জামান নির্বাচিত হন।

নতুন কমিটির নেতৃবৃন্দ বলেন, “আমরা দলিল লেখকদের পেশাগত উন্নয়ন ও সংগঠনের ঐক্য রক্ষায় কাজ করে যাব।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page