বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
Headline
Wellcome to our website...
কুমিল্লা বুড়িচং থানা পুলিশের অভিযানে ৪ হাজার পিছ ইয়াবাসহ আটক-২
/ ৫৯৮ Time View
Update : শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ৮:৪২ অপরাহ্ন

কুমিল্লা বুড়িচং থানা পুলিশের অভিযানে ৪ হাজার পিছ ইয়াবাসহ আটক-২

 

 

 

আমান খন্দকার বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লা বুড়িচং কালিকাপুর উত্তরবাজার এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ হাজার পিছ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

শুক্রবার (২৭ জুন) উপজেলার বাকশীমূল ইউনিয়নের কালিকাপুর উত্তর বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

আটককৃত আসামিরা হলেন- মো: ময়নাল হোসেন (৫৫) কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল গ্রামের পাঁচোড়া (গাজী বাড়ী) এলাকার মৃত জাহেদ আলীর ছেলে ও রত্না আক্তার (৩০) একই ইউনিয়নের পাঁচোড়া গ্রামের ফিরোজ আহম্মেদের স্ত্রী।

থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নুল ও সহকারি উপ-পরিদর্শক (এএসআই) সাইফুল আলম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বাকশিমুল ইউপির কালিকাপুর উত্তর বাজার এলাকার ঘোষ মাতৃ ভান্ডার দোকানের সামনে কুমিল্লা-বাগড়া সড়কে দাঁড়িয়ে থাকা সন্দেহজনক দুই ব‍্যাক্তিকে চ্যালেঞ্জ করে তাদেরকে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে কালো স্কচটেপে মোড়ানো ২,০০০ করে মোট ৪,০০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে বুড়িচং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ঘটনার সত‍্যতা নিশ্চিত করে কুমিল্লা বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক জানান, গোপন তথ্যের অভিযান চালিয়ে ৪ হাজার পিছ ইয়াবাসহ দুইজনকে আটক করা সম্ভব হয়েছে। আটককৃত আসামিদের বিরুদ্ধে বুড়িচং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের শেষে শুক্রবার বিকেলে তাদেরকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page