সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
Headline
কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার শুরু পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কলি হত্যা: গ্রেপ্তার আসামির বাড়িতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মুন্সিগঞ্জ পৌর জনগণ চাইলে মেয়র পদে লড়তে চান বিএনপি নেতা মোঃ শাহাদাৎ। কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার-৬ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩ মোল্লাহাটে কাহালপুর আলিম মাদ্রাসার নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা রাজস্থলীতে এমপির প্রতিনিধি জিকু কুমার দে ও চাথোয়াই মারমা। কেরানীগঞ্জ ডিবির পৃথক অভিযানে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার-
Headline
Wellcome to our website...
কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় দুই গ্রুপে সংঘর্ষে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু।
/ ২৫১ Time View
Update : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ৬:১১ অপরাহ্ন

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় দুই গ্রুপে সংঘর্ষে আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু।

 

 

কুমিল্লা প্রতিনিধি এ.কে পলাশ :

কুমিল্লা ব্রাহ্মণপাড়া সাহেবাবাদ এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে রাকিব নামে এক যুবকের মাথায় আঘাত করলে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার সাহেবাবাদ এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত মো: রকিব (৩৫) উপজেলার সাহেবাবাদ মধ্যপাড়া গ্রামের আঃ বারেকের ছেলে।

এবিষয়ে নিহত রাকিবের চাচা জানান, সোমবার বিকেলে আমার ছেলে মনির এর শিশু সন্তান বাছির (৩) ও মামুনের শিশু সন্তান ইয়াসিন (৪) এর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার খবর শুনতে পেয়ে আমার ভাতিজা এবং মেয়ের জামাতা রাকিব রাত ৮ টায় বাড়িতে আসার সময় পথে মোঃ শাজাহান ও তার দুই ছেলে মামুন ও জসিম লাঠি দিয়ে মাথায় আঘাত করে। খবর পেয়ে আমরা রাকিবকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কুমেকে নেয়ার পর তার অবস্থা আরও অবনতি দেখে কুমেকের কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর চারটায় রাকিব মারা যায়। খবর পেয়ে মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণপাড়া থানার পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আতিক উল্লাহ বলেন, সোমবার রাতে সাহেবাবাদ গ্রামে সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় রাকিব নামে এক যুবকের মৃত্যু হওয়ার খবর পেয়ে মঙ্গলবার দুপুরে থানা একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে পরিবারের লোকজন ব্রাহ্মণপাড়া থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page