সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
Headline
বিচ্ছিন্নতাবাদীদের সংবাদ সম্মেন চক্রান্তের বিরুদ্ধে আমার অবস্থান অনড় থাকবে ইসলামী ব্যাংকে এস আলম চক্রের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আবুল বাশার সরকার রিপোর্ট : এমদাদুল সরকার।  তথ্য গোপন করে প্রধান পরীক্ষকের দায়িত্বে বাবা, ছেলে পরীক্ষার্থী নরসিংদীর সদরের তিনটি ইউনিয়নে অসহায়, গরীব, দুস্থ মানুষের মাঝে চাল,শুকনো খাবার বিতরন করলেন আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কুরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য উপজেলার ৪৪টি এতিমখানায় ২০ টন লবণ বিতরণ করা হয়েছে। কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত দিঘলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে ফেসবুকে কটূক্তি ও ফোনে হুমকির অভিযোগে দিঘলিয়া থানায় জিডি কুষ্টিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত।
Headline
Wellcome to our website...
কুমিল্লা মনোহরগঞ্জের মৈশাতুয়ায় বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত
/ ২৩৯ Time View
Update : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ৬:১২ অপরাহ্ন

কুমিল্লা মনোহরগঞ্জের মৈশাতুয়ায় বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

 

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্র মেরামতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষ্যে শনিবার মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্র মেরামতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষ্যে সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল মতিনের সভাপতিত্বে নীলকান্ত সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত কর্মী সমাবেশে মুঠো ফোনে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য কর্নেল (অব.) এম. আনোয়ারুল আজিম বলেন, সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার জন্য কাজ করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক জিয়ার নির্দেশনায় দলের জন্য যার যার অবস্থান থেকে দলে ভূমিকা রাখতে হবে। নেতা কর্মীদের বিভক্ত না হয়ে ঐক্যবদ্ধ হয়ে নিরলসভাবে আপ্রাণ চেষ্টার মাধ্যমে ভোটারদের মন জয় করতে হবে।
প্রধান বক্তা কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক সফিকুর রহমান সফিক বলেন, বিএনপি এখন দুইভাগে বিভক্ত। একভাগে রয়েছেন ত্যাগী নেতাকর্মীরা। আরেকভাগে আছে সুবিধাবাদীরা। যারা অতীতে আওয়ামী লীগের দোসর হয়ে কাজ করেছেন, তারাই এখন দলে বিশৃঙ্খলা সৃষ্টি করে নেতাকর্মীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তাদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। সর্বস্তরের নেতাকর্মীরাদেরকেও এদের বিষয়ে সজাগ থাকতে হবে।
মনোহরগঞ্জের মৈশাতুয়ায় বিএনপির কর্মী সমাবেশসমাবেশে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-শ্রম বিষয়ক সম্পাদক ডাকসু নেতা ড. রশিদ আহমেদ হোসাইনী, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইলিয়াছ পাটোয়ারী, মোঃ আবু ইউসুফ ভূইয়া, সাবেক সহ-সভাপতি মোবারক উল্লাহ মজুমদার, কাজী আবুল বাশার কিরন, মোঃ জহিরুল হক ভূইয়া, সাবেক সেক্রেটারি শরীফ হোসেন চেয়ারম্যান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, লাকসাম উপজেলা যুবদলের সাবেক সভাপতি গোলাম ফারুক, বিএনপি নেতা আব্দুল হাই চেয়ারম্যান, অ্যাডভোকেট দেওয়ান সামসুল হক, মোঃ মোবারক হোসেন, মোঃ জহিরুল ইসলাম, মাসুদুল আলম বাচ্চু, মহিবুল্লাহ শাহিন, জাফর ইকবাল বাচ্চু, মোঃ হারুনুর রশিদ চেয়ারম্যান, আবু বকর চেয়ারম্যান, বিশ্বতম সাহা বিশু, রমেন্দ্র ভট্টাচার্য, আবু মুছা মোল্লা, অ্যাডভোকেট নুরুল আলম, আব্দুল আজিজ, আবুল কালাম আজাদ (দক্ষিণ ঝলম), অ্যাডভোকেট শাহাদাত হোসেন বাপন, রিয়াজ মাহমুদ সুমন, মোঃ আনোয়ার হোসেন, আবুল বাশার, মঞ্জুরুল ইসলাম।
মনোহরগঞ্জের মৈশাতুয়ায় বিএনপির কর্মী সমাবেশে জসিম মেহেদী ও হাছান পাটোয়ারীর পরিচালনায় সমাবেশে বিশেষ বক্তা ছিলেন, গুম হওয়া বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরুর ছেলে মোঃ রাফসান ইসলাম, হুমায়ুন কবির পারভেজের ছেলে শাহরিয়ার কবির রাতুল। এছাড়াও স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।
সমাবেশে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page