মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
Headline
ধুলঝাড়ী আদর্শগ্রাম বহুমুখী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন সীমানা পেরিয়ে আলোর ফেরিওয়ালা: ডিএসইউ’র ভিসি ড. আসিফ মিজান এবং একজন শিক্ষার্থীর হৃদয়ের অর্ঘ্য সরকারী কর্মকর্তাদের অফিস সময়সূচী মেনে চলতে হবে। কুমিল্লা বুড়িচং প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হামলাকারী ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ পঞ্চগড়ে ইউএনও’র বিরূদ্ধে চাকুরি দেওয়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগ টাকা ফেরত চাইতে গিয়ে ভ্রাম্যমান আদালতের হুমকি পেয়ে নিরাপত্তাহীনতায় নারী ধুনট পৌর এলাকায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন ‎ পঞ্চগড়ে ১ আসনের সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে হত-দরিদ্রদের মাঝে অনুদান বিতরণ বঙ্গোপসাগরীয় ভূ-রাজনীতি, বিএমসিইসি এবং বাংলাদেশ নব গঠিত সাংবাদিক সংগঠন, অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন ঘোষণা করা হয়।
Headline
Wellcome to our website...
কুমিল্লা লাকসামে রেললাইনের পাশ থেকে যুবকের লাশ উদ্ধারের ঘটনায় র‌্যাবের জালে আটক-৯
/ ১৮৫ Time View
Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৪:১১ অপরাহ্ন

কুমিল্লা লাকসামে রেললাইনের পাশ থেকে যুবকের লাশ উদ্ধারের ঘটনায় র‌্যাবের জালে আটক-৯

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার লাকসামে রেললাইনের পাশ থেকে উদ্ধার হওয়া যুবকের মরদেহের রহস্য উদঘাটন করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১। চাঞ্চল্যকর এ ক্লুলেস হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট সন্দেহভাজন ৯ জনকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (১ ডিসেম্বর) প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত ২৫ নভেম্বর সকাল সাড়ে ৭টার দিকে লাকসাম উপজেলার গন্ডামারা জবাইখানার পাশে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের পাশে এক যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। লাকসাম রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। মৃতদেহটির মুখমণ্ডল ও মাথায় আঘাতের চিহ্ন ছিল।

নিহত যুবকের নাম মইন উদ্দিন অন্তর (১৮) কুমিল্লার লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের নুরুন্নবীর ছেলে। ওই ঘটনার পর নির্যাতিত অন্তরের মা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়।

এরই প্রেক্ষিতে ঘটনার গুরুত্ব বিবেচনায় র‌্যাব-১১ দ্রুত গোয়েন্দা নজরদারি বাড়ায়। তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি বিশেষ দল কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন মোট ৯ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- মোহাম্মদ রবিউল হোসেন ওরফে ক্যামেল (৩২), মোঃ ইসমাইল খান (২৫), মিলন হোসেন ওরফে ছোট মিলন (১৫), মোঃ হাসান ওরফে এমআই হাসান (২২) সহ আরও ৫ জন। তাদের কাছ থেকে ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় নিহত অন্তর স্থানীয় একটি ভাংঙ্গারীর দোকানে কাজ করত এবং অপরাধচক্রের সঙ্গে চলাফেরা করত। চুরি, ছিনতাই ও মাদক ব্যবসায় সে এবং গ্রেফতারকৃতরা জড়িত ছিল। চোরাই মাল ও মাদক ব্যবসার ভাগবাটোয়ারা নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
ঘটনার দিন তর্কবিতর্কের এক পর্যায়ে তারা অন্তরকে হত্যা করে এবং লাশ গুম করতে রেললাইনের পাশে ফেলে রেখে যায়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদেরকে লাকসাম রেলওয়ে থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page