বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
Headline
কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার পূর্ব সিদ্ধান্ত বাস্তবায়নের ঘোষণা দিলেন- মির্জা ফখরুল। কুমিল্লায় বিদেশ পাঠানোর নামে সাংবাদিকের কাছ থেকে ১৪ লাখ টাকা আত্মসাত, ৬ জনের বিরুদ্ধে মামলা কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও পলাতক আসামিরা বেপরোয়া, নিরাপত্তাহীনতায় ভুগছেন মানবাধিকার কর্মী শুভ্র। পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাসের বাবুল ও মোকবুলার রহমান সাধারণ সস্পাদক নির্বাচিত কুষ্টিয়ায় চালের দামের ওপর বাড়তি পরিবহন ভাড়ার প্রভাব। সংঘবদ্ধ ধ’র্ষ’ণ: শিশুসহ নারীকে বিলের ধারে নিয়ে পাশবিকতা ধামাচাপার চেষ্টার অভিযোগ কর্মমূখী শিক্ষা ব্যবস্থা ও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি
Headline
Wellcome to our website...
কুমিল্লা লালমাইয়ে ডিবি পুলিশের অভিযান ৭০ কেজি গাঁজা উদ্ধার
/ ১২০ Time View
Update : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫, ২:২৯ অপরাহ্ন

কুমিল্লা লালমাইয়ে ডিবি পুলিশের অভিযান ৭০ কেজি গাঁজা উদ্ধার

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা লালমাইয়ের লোলাই এলাকায় জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে পিকআপ ভ‍্যান ভর্তি ৭০ কেজি গাঁজা উদ্ধার করেছে। এসময় মাদক পরিবহন কাজে ব‍্যবহৃত একটি পিকআপ ভ‍্যান জব্দ করেছে ডিবি পুলিশ।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে জেলার লালমাই উপজেলা লোলাই এলাকা থেকে উদ্ধার করে ডিবি পুলিশ।

ডিবি পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লার একটি চৌকস দল কুমিল্লা জেলার সকল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করাকালীন লালমাই থানার লোলাই এলাকার বাগমারা-টু-মগবাড়ী গামী রাস্তার উপর চেকপোস্ট ডিউটি করাকালে একটি পিকআপ ভ‍্যান আসতে দেখে থামানোর সংকেত দিলে পিকআপ গাড়ির চালক ডিবি পুলিশ দেখতে পেয়ে পিকআপ ভ‍্যান থামিয়ে দৌঁড়ে পালিয়ে যায়। পরবর্তীতে আশেপাশে উপস্থিত জনতার সম্মুখে পিকআপ ভ‍্যানটি তল্লাশী করে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল হক জানান, এঘটনায় কুমিল্লা লালমাই থানায় পলাতক গাড়ি চালককে অজ্ঞাতনামা আসামি করে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page