
কুমিল্লা শংকুচাইল নামাজে সিজদারত অবস্থায় ব্যাবসায়ীকে ছুরিকাঘাত করে হত্যাচেষ্টা
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা বুড়িচংয়ের শংকুচাইল বাজারের সায়মন টেলিকমে মালিক সায়মনকে মসজিদে এশার নামাজের সিজদারত অবস্থায় ছুরিকাঘাত করে পালিয়েছে স্হানীয় সুমন নামে এক যুবক।
শনিবার (২ আগষ্ট) রাতে বুড়িচং উপজেলার শংকুচাইল বাজারের মসজিদের ভিতরে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
আহত ব্যাবসায়ী মো: সায়মন মিয়া শংকুচাইল দক্ষিনপাড়া আলি আহাম্মদের ছেলে।
ঘটনা সুত্রে জানা যায়, আহত সায়মন মিয়া শংকুচাইল বাজারের অগ্রণী ব্যাংক মার্কেটের সায়মন টেলিকমের মালিক। গত দুইদিন আগে একই এলাকার কাজিবাড়ির সাত্তারের ছেলে সুমন একটি মোবাইল মেরামত করতে দিয়ে যায়। শনিবার বিকেলে সুমন তার মোবাইলটি নিতে আসলে সায়মন তাকে মেরামতের খরচ বাবদ দেড় হাজার টাকা চাইলে দুইজনের তর্ক বিতর্কের মাঝে সায়মন সুমনকে একটি চড় মারে পরে স্হানীয়রা তাদেরকে ছাড়িয়ে দেয়। এঘটনার পর সায়মন বাজারের মসজিদে জামাতে এশার নামাজ আদায় করতে গেলে নামাজে সিজদারত অবস্থায় সুমন ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্হানীয়রা তাকে উদ্বার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় এখন এপর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

