মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
Headline
কাজিপুরে অবৈধ বালু উত্তোলনে ৩ ব্যবসায়ীর অর্থদণ্ড। নরসিংদীর শিবপুরে ডিসি রোডের ময়লার ভাগাড়কে ফুল,ফল ও ঔষধি বাগান করলেন উপজেলা নির্বাহী অফিসার ব্রাহ্মণবাড়িয়ায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন যুবদল নেতার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন একটি পরিবার নুসরাত হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, ১০ জন খালাস কুমিল্লায় সীমান্তে বিজিবির হানা, ৮০ কেজি গাঁজা উদ্ধার আলী টেক বাজারে মাদকের ছড়াছড়ি, আতঙ্কে ৮ নম্বর ওয়ার্ডবাসী* *নিয়মিত অভিযান ও উৎস উৎঘাটনের দাবি স্থানীয়দের* প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনকে ডিএসইউ উপাচার্য প্রফেসর ড. আসিফ মিজানের অভিনন্দন কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের আত্মপ্রকাশ: সভাপতি তপু, সাধারণ সম্পাদক রাফি ও সাংগঠনিক সম্পাদক রবিউল কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কুমিল্লায় ২০০ পিছ ইয়াবাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার
Headline
Wellcome to our website...
কুমিল্লা শহরের চাঁনপুরসহ কয়েকটি এলাকার ৩০ বছর আবদ্ধ পানি সরাতে কোমর পানিতে বিএনপি নেতারা
/ ১৯৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৯:৪৯ পূর্বাহ্ন

কুমিল্লা শহরের চাঁনপুরসহ কয়েকটি এলাকার ৩০ বছর আবদ্ধ পানি সরাতে কোমর পানিতে বিএনপি নেতারা

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা শহরের চাঁনপুরসহ কয়েকটি এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতার নিরসনে উদ্যোগ নিয়েছে কুমিল্লা বিএনপি ও স্বেচ্ছাসেবী সংগঠন বিবেক।
বৃহস্পতিবার (১৪ আগষ্ট) সকাল থেকে ওই এলাকার জলাবদ্ধতা নিরসনে খাল খনন কর্মসূচি উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিন উর রশিদ ইয়াছিন। ধারাবাহিক খাল খনন কর্মসূচিতে অন্তত ২৫০ জন স্বেচ্ছাসেবক ও নেতাকর্মী অংশগ্রহণ করেছে বলে জানান মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।

সুত্রে জানা যায়, গত ৩০ বছর যাবত কুমিল্লা শহরের পাঁচথুবী ইউনিয়নের চাঁনপুর এলাকায় জলাবদ্ধতার ভোগান্তি নিয়েই বসবাস করছে স্থানীয় বাসিন্দারা। বছরে একবার বৃষ্টি হলেই সারাবছর জলাবদ্ধ থাকছে পুরো এলাকা। একটানা জলাবদ্ধ হওয়ায় আবাসন ও স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে ওই এলাকার মানুষ। এই নিয়ে বিভিন্ন গণমাধ্যমের সংবাদ প্রকাশের পর, জলাবদ্ধতার মূল কারণ হিসেবে পানি নিরসনের খাল ভরাটকে দায়ী করে স্থানীয় সরকার বিভাগের প্রকৌশলীরা। এরই প্রেক্ষিতে কুমিল্লার স্বেচ্ছাসেবী সংগঠন বিবেকের উদ্যোগের পাশাপাশি কুমিল্লা জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা খাল খননের উদ্যোগ নেয়।

স্বেচ্ছাসেবী সংগঠন বিবেক এর প্রতিষ্ঠাতা ও কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু জানান, চাঁনপুর এলাকা থেকে জলাবদ্ধতা নিরসন হওয়ার আগ পর্যন্ত এ কর্মসূচি চলবে। ধারাবাহিকভাবে এ কাজে অংশগ্রহণ করছে অভিজ্ঞ স্বেচ্ছাসেবী এবং বিএনপি নেতাকর্মীরা। এসময় কুমিল্লার মানুষের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াসিন জানান, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত খাল খনন কর্মসূচির অংশ হিসেবেই কুমিল্লা জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এই কাজ হাতে নেওয়া হয়েছে। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন বিবেকের পাশাপাশি কাজ করছে। জেলার অন্যান্য এলাকায়ও প্রশাসনের নির্ধারিত বিভাগের পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে বিএনপির স্বেচ্ছাসেবীরা পরিকল্পনা হাতে নিয়ে কাজ করবে।

এর আগে, জলাবদ্ধ চানপুর এলাকার সমস্যার মূল কারণ খুঁজতে পরিদর্শন করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভুইয়া। এছাড়া সদর উপজেলা প্রকৌশল কার্যালয়ের কর্মকর্তারা এসে এলাকাটি পর্যবেক্ষণে উঠে আসে বৃষ্টির পানি অপসারণের কোন সচল পথ নেই এই এলাকায়। এছাড়া এলাকার পানি নিরসনের একমাত্র খালটি দখলে দূষণে ভরাট হয়ে পানি চলাচলের পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছে। কুমিল্লার সিটি কর্পোরেশনের গা ঘেঁষা শহরতলীর এ জায়গাটি ইউনিয়ন পরিষদের অধীনে চাঁনপুর এলাকাটি দীর্ঘদিন উপজেলা প্রশাসনের অবহেলার স্থান বলে ক্ষোভ এলাকাবাসীর।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page