বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
Headline
দুর্যোগ ঝুঁকি হ্রাসে মাটিরাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত নরসিংদীর শিবপুরে গনহত্যা ও স্বাধীনতান দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আসিফ মাহমুদের ব্যাংক হিসাব প্রকাশ নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ বসুন্ধরায় বিডিএসএম-এর নামে বিকৃত যৌ()নাচার: দুই নারী গ্রেফতার, নেপথ্যে ভয়ংকর ব্ল্যা()কমেইল চক্র,, সংখ্যার কাছে দায়বদ্ধতা—মোস্তাকুর রহমানকে ঘিরে বিতর্ক, আর বাংলাদেশের অর্থনীতির কঠিন বাস্তবতা পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন ভালুকায় নিঝুরী অবৈধ স্ট্যান্ড, বাজার রাস্তায় যানজটে ভোগান্তি হাজার হাজার যাএী গোপালগঞ্জ সদরে সরকারি কর্মকর্তাদের সাথে সংসদ সদস্য ডাঃ কে এম বাবরের মতবিনিময় সভা ব্রাহ্মণপাড়ায় একাধিক চাঁদাবাজির অভিযোগ এর মামলার আসামি আক্তার হোসেন গ্রেফতার, মাধবদীতে আলোচিত আমেনা হত্যার মূল রহস্য উম্মোচন সৎ পিতাই মূল খুনি—গ্রেফতার ৯ জন”
Headline
Wellcome to our website...
কুমিল্লা সদরের সাবেক এমপি বাহার ও মেয়র সূচনার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ।
/ ১৬৮ Time View
Update : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৩০ অপরাহ্ন

কুমিল্লা সদরের সাবেক এমপি বাহার ও মেয়র সূচনার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ।

কুমিল্লা প্রতিনিধি এ.কে পলাশ :

কুমিল্লার সদর আসনের সাবেক সাংসদ আ ক ম বাহাউদ্দীন ও মেয়র তাহসিন বাহারের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। সাবেক মেয়র তাহসিন আ ক ম বাহাউদ্দীনের মেয়ে। সেই সঙ্গে বাহাউদ্দীনের পরিবারের অন্য সদস্যদের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে।
বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এক চিঠিতে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এ নির্দেশনা দিয়েছে। আ ক ম বাহাউদ্দীনের স্ত্রী মেহেরুন্নেছা এবং তাঁদের সন্তান আয়মান বাহার ও আজিজা বাহারের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে। সেই সঙ্গে সাইফুল আলম রনি নামের আরেক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, উল্লিখিত ব্যক্তিবর্গের নামে এবং কনস্ট্রাকশন অ্যান্ড সাপ্লায়ার্স লিমিটেডসহ তাঁদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে হিসাব থাকলে সেই সব হিসাবের লেনদেন মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২–এর ২৩ (১) (গ) ধারার আওতায় ৩০ দিনের জন্য স্থগিত রাখা এবং তাঁদের নামে লকার–সুবিধা থাকলে তার ব্যবহার ৩০ দিনের জন্য রহিত করার নির্দেশনা দেওয়া হলো।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের অনেক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে অনেক নেতা-কর্মীর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় এবার বাহাউদ্দীন ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page