মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
Headline
ব্যাংক চেক-সংক্রান্ত মামলায় হয়রানি রোধে আইন সংস্কারের দাবি, সরকারের দৃষ্টি আকর্ষণ ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেপ্তার-১ স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা শিগগিরই: ইসি বাগমারা থানা পরিদর্শন করলেন রাজশাহী রেঞ্জের নবাগত ডিআইজি আশিক সাঈদ ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল,গ্রেপ্তার-১ জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা বিমানবন্দর থানা কমিটির পরিচিতি সভা কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় গতরাত আনুমানিক ১টার দিকে একটি মর্মান্তিক জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কাউনিয়া হারাগাছে মাক সহ গ্রেফতার ১ কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত সাতকানিয়া পৌরসভায় ২ নম্বর ওয়ার্ড সামিয়ার পাড়া মাদক সেবকের অভিযোগে ভামান্য আদালত ৪ জনকে সাজা প্রদান করে।
Headline
Wellcome to our website...
কুমিল্লা সদর দক্ষিণে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত।
/ ২৩৭ Time View
Update : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ৫:১৩ অপরাহ্ন

কুমিল্লা সদর দক্ষিণে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত।

 

এ.কে পলাশ :কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লা সদর দক্ষিণের পাহাড়পুর গ্রামের যশপুর এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি করে কামাল হোসেন নামে এক বাংলাদেশি যুবককে হত্যার পর তার লাশ অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেছে।

সোমবার (৭ অক্টোবর) রাত আনুমানিক আটটায় জেলার সদর দক্ষিণ উপজেলা গলিয়ারা উত্তর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের যশপুর সীমান্তের কাছে এ ঘটনা ঘটে।
নিহত কামাল হোসেন (৩২) উপজেলার গলিয়ারা ইউনিয়নের কুড়িয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় পাহাড়পুর সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল কামাল। এসময় বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই সে নিহত হয়। পরে বিএসএফ একটি অ্যাম্বুল্যান্সে করে তাঁর লাশ নিয়ে যায়।

এবিষয়ে নিহতের বড় ভাই হিরন মিয়া জানান, সোমবার রাত আনুমানিক ৮টার দিকে গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের যশপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন পাহাড়পুর সীমান্তে ভারতীয় সীমান্তের ২৫ গজ ভেতরে আমার ভাই কামাল গিয়েছিল বলে তাকে ভারতের বিএসএফ গুলি করে হত্যা করে। পরে বিএসএফ ভারতীয় একটি অ্যাম্বুলেন্সে করে কামালের লাশ তুলে নিয়ে যায়। আমার ভাই মাদক ও চোরাকারবারে যুক্ত ছিল না। এসব অভিযোগ ভিত্তিহীন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১০ ব্যাটালিয়ন কুমিল্লার কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার হোসেন বলেন, নিহতের লাশ ফিরিয়ে আনার বিষয়ে বিএসএফর সাথে আলোচনা চলছে। পরে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page