মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
Headline
“ত্রিশালের নজরুল মঞ্চে প্রভাষক লিটনের অনবদ্য অভিনয়- “নজরুল জয়ন্তীর বর্ণাঢ্য আয়োজনে মুগ্ধ দর্শক” শরীয়তপুর জেলাবাসীর উদ্দেশে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রদল নেতা মাহমুদ খোকন। বিএনপি নেতা মাসুদ রানার নবীনগর পৌরসভার ‘মেয়র’ পদে নির্বাচন করার ঘোষণা! বিচ্ছিন্নতাবাদীদের সংবাদ সম্মেন চক্রান্তের বিরুদ্ধে আমার অবস্থান অনড় থাকবে ইসলামী ব্যাংকে এস আলম চক্রের প্রত্যাবর্তনের চক্রান্তের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ হোমনায় মাদকের বিরুদ্ধে সংবাদ করায় সাংবাদিকের উপর হামলা চান্দলা করিম বক্স হাই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আবুল বাশার সরকার রিপোর্ট : এমদাদুল সরকার।  তথ্য গোপন করে প্রধান পরীক্ষকের দায়িত্বে বাবা, ছেলে পরীক্ষার্থী নরসিংদীর সদরের তিনটি ইউনিয়নে অসহায়, গরীব, দুস্থ মানুষের মাঝে চাল,শুকনো খাবার বিতরন করলেন আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কুরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য উপজেলার ৪৪টি এতিমখানায় ২০ টন লবণ বিতরণ করা হয়েছে।
Headline
Wellcome to our website...
কুমিল্লা সদর দক্ষিণে র‍্যাবের অভিযানে ৪ কেজি গাজাঁসহ আটক-১
/ ২১৫ Time View
Update : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ৫:১৫ অপরাহ্ন

কুমিল্লা সদর দক্ষিণে র‍্যাবের অভিযানে ৪ কেজি গাজাঁসহ আটক-১

 

এ.কে পলাশ : কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লা সদর দক্ষিণের দয়াপুর এলাকায় র‍্যাবের অভিযানে ৪ কেজি গাজাঁসহ এক মাদক ব‍্যাবসায়ীকে আটক করেছে। এসময় মাদক পরিবহন কাজে ব‍্যবহৃত একটি মিনি কাভার্ডভ‍্যান জব্দ করেছে র‍্যাব সদস্যরা।

সোমবার (৭ অক্টোবর) সকালে জেলার সদর দক্ষিণ উপজেলার দয়াপুর এলাকা থেকে তাকে আটক করে র‍্যাব সদস্যরা।

আটককৃত আসামি মো: তানজিল উরফে লাল মিয়া (৫২) কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার ষাইটধার গ্রামের মৃত ইয়াসিন মিয়া এর ছেলে।

র‍্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল জেলার সদর দক্ষিণ উপজেলার দয়াপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে একটি মিনি কাভার্ডভ‍্যানে তল্লাশি চালিয়ে ৪ কেজি গাজাঁসহ মোঃ তানজিল উরফে লাল মিয়া নামে ১ মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি মিনি কাভার্ড ভ্যান জব্দ করে র‍্যাব সদস্যরা।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আটককৃত আসামি জব্দকৃত মিনি কাভার্ডভ‍্যানে করে সীমান্তবর্তী এলাকা থেকে গাজাঁসহ অনান‍্য মাদক বহন করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন জায়গায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলো বলে শিকার করে। আটককৃত আসামির বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে সোমবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page