বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
Headline
Wellcome to our website...
কুমিল্লা সিটির ‘বঞ্চিত’ অপসারিত কাউন্সিলরদের পুনর্বহালের দাবিত সংবাদ সম্মোলন
/ ২৬৭ Time View
Update : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৫:০০ অপরাহ্ন

কুমিল্লা সিটির ‘বঞ্চিত’ অপসারিত কাউন্সিলরদের পুনর্বহালের দাবিত সংবাদ সম্মোলন

 

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লা সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের পুনর্বহালের দাবিতে সাংবাদিক সম্মোলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) বেলা ১১ টায় নগরীর একটি রেস্টুরেন্টের মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কুমিল্লা নগরীর বিভিন্ন ওয়ার্ডের অন্তত দশজন কাউন্সিলর উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্য পাঠ করেন নগরীর ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী মাহবুবুর রহমান।

লিখিত বক্তব্যে কাউন্সিলর মাহবুব বলেন, ২০২২ সালের ১৫ জুনের নির্বাচনে আমরা যারা বিএনপি ও জামায়াতে ইসলামী সমর্থিত এবং নির্দলীয় প্রার্থী হিসেবে কাউন্সিলর পদে নির্বাচন করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের স্থানীয়দের দ্বারা হামলা-মামলা ও নানাভাবে হয়রানীর শিকার হয়েও নির্বাচিত হয়েছি। কিন্তু নির্বাচিত হয়েও স্বস্তিতে ছিলাম না। এরা একটি রাতও আমাদেরকে শান্তিতে ঘুমাতে দেয়নি। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের তোপে পড়ে গত ৫ আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতন হয় এবং গত ৮ আগস্ট অন্তর্র্বতী সরকারের উপদেষ্টা পরিষদ গঠিত হয়। এরপর ১৯ আগস্ট দেশের ১২টি সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে ২৬ সেপ্টেম্বর সিটির সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলরদের স্ব স্ব পদ হতে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়। কাউন্সিলরদের পদে সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়। এতে বিএনপি-জামায়াত ও নির্দলীয় নির্যাতীত-নিপীড়িত নির্বাচিত কাউন্সিলর হয়েও আমাদেরকে মাত্র দুই বছর দুই মাস দায়িত্ব পালনের পর অপসারণের শিকার হতে হয়। আমরা চাই সরকার বিষয়টি বিবেচনা করে নির্যাতিত কাউন্সিলরদের পুনর্বহাল রাখবে।
সংবাদ সম্মেলনে ১ নং ওয়ার্ড কাউন্সিলর কাজি গোলাম কিবরিয়া, ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী জিয়াউল হক মুন্না, ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম, ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাজিউর রহমান রাজীব, ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুহিব্বুর রহমান তুহিন, ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম বাবুল, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর একরাম হোসেন বাবু, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহমান, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর রুমা আক্তার সাথী এবং তাহমিনা আক্তার উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page