মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
Headline
ধুলঝাড়ী আদর্শগ্রাম বহুমুখী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন সীমানা পেরিয়ে আলোর ফেরিওয়ালা: ডিএসইউ’র ভিসি ড. আসিফ মিজান এবং একজন শিক্ষার্থীর হৃদয়ের অর্ঘ্য সরকারী কর্মকর্তাদের অফিস সময়সূচী মেনে চলতে হবে। কুমিল্লা বুড়িচং প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হামলাকারী ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ পঞ্চগড়ে ইউএনও’র বিরূদ্ধে চাকুরি দেওয়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগ টাকা ফেরত চাইতে গিয়ে ভ্রাম্যমান আদালতের হুমকি পেয়ে নিরাপত্তাহীনতায় নারী ধুনট পৌর এলাকায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন ‎ পঞ্চগড়ে ১ আসনের সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে হত-দরিদ্রদের মাঝে অনুদান বিতরণ বঙ্গোপসাগরীয় ভূ-রাজনীতি, বিএমসিইসি এবং বাংলাদেশ নব গঠিত সাংবাদিক সংগঠন, অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন ঘোষণা করা হয়।
Headline
Wellcome to our website...
কুমিল্লা -৫ থেকে জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য পদপ্রার্থীর ব্যাপক গণসংযোগ
/ ১৬৪ Time View
Update : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ২:১৯ অপরাহ্ন

কুমিল্লা -৫ থেকে জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য পদপ্রার্থীর ব্যাপক গণসংযোগ

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি ।।

দেশ বদলাবে নতুন নেতৃত্ব এ-ই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লা-৫ থেকে জাতীয় নাগরিক পার্টি (এন সি পি) উদ্যোগে (বুড়িচং – ব্রাহ্মণপাড়া) সংসদীয় আসন থেকে আগামী নির্বাচনে বুড়িচংয়ের কৃতি সন্তান হরিপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মফিজুল ইসলামের ছেলে এন সি পি গণতান্ত্রিক ছাত্র শক্তির প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সদস্য, কুমিল্লা জেলা যুবশক্তির যুগ্ম সাধারণ সম্পাদক ও মেধাবী ছাত্রনেতা আমির হামজা মাসুম শাপলা কলি মার্কা নিয়ে বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলার প্রতিটি গ্রাম ইউনিয়ন পাড়া মহল্লায় তার সমর্থিত নেতাকর্মীদের নিয়ে ও গণসংযোগ করছেন। পাশাপাশি লিফলেট ও কৌশল বিনিময় করেন। তিনি গতকাল শনিবার ও রবিবার বুড়িচং উপজেলার ভরাসার বাজার, ইছাপুরা,গাজীপুর, বুড়িচং সদর,পূর্নমতি, ব্রাহ্মণপাড়া উপজেলা সদর, নাইঘর,দীর্ঘভূমি, ডগ্রাপাড়া,কল্পবাস, নন্দীপাড়া, ধান্যদৌলসহ বিভিন্ন গ্রামের সাধারণ মানুষের সাথে কৌশল বিনিময় ও লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি এক সাক্ষাৎকারে বলেন, আমি একজন তরুণ প্রার্থী বুড়িচং ব্রাহ্মণপাড়াকে আধুনিক দুর্নীতি মুক্ত আদর্শ উপজেলা হিসেবে রূপান্তর করতে চাই। সাধারণ মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দুই উপজেলাকে উন্নয়নের করতে চাই। এছাড়াও এলাকার অসহায় লাঞ্ছিত বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই আগামী দিনে আমাকে আপনারা শাপলা কলি মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি দুই উপজেলার শিক্ষার আমূল পরিবর্তন ঘটাবো, পিছিয়ে পড়া ও খেটে খাওয়া মানুষের অধিকার ফিরিয়ে দিব এছাড়াও দুর্নীতি মুক্ত মাদক মুক্ত উপজেলা রূপান্তর করতে আপনাদেরকে সাথে নিয়ে কাজ করব। তিনি বুড়িচং -ব্রাহ্মণপাড়া সর্বসাধারণের সার্বিক সহযোগিতা ও শাপলা কলি মার্কায় ভোট ও দোয়া কামনা করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page