মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
Headline
কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলার অর্থায়নে গাছবাড়ী-হরিপুর রাস্তার সাময়িক সংস্কার শুরু পাবনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী কলি হত্যা: গ্রেপ্তার আসামির বাড়িতে বিক্ষুব্ধ জনতার ভাঙচুর গাছবাড়ী-হরিপুর সড়ক সংস্কারে এগিয়ে এলো কানাইঘাট অ্যাসোসিয়েশন মেজরটিলা ১ লাখ টাকা সহায়তা নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মুন্সিগঞ্জ পৌর জনগণ চাইলে মেয়র পদে লড়তে চান বিএনপি নেতা মোঃ শাহাদাৎ। কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ইয়াবাসহ গ্রেপ্তার-৬ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩ মোল্লাহাটে কাহালপুর আলিম মাদ্রাসার নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা রাজস্থলীতে এমপির প্রতিনিধি জিকু কুমার দে ও চাথোয়াই মারমা। কেরানীগঞ্জ ডিবির পৃথক অভিযানে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার-
Headline
Wellcome to our website...
কুমিল্লা-৫ সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী
/ ২১৮ Time View
Update : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১:৩৫ অপরাহ্ন

 

কুমিল্লা-৫ সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী

 

ডেক্স রিপোর্ট

কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে জানান দিচ্ছেন ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী। রাজনীতির পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে এলাকায় শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালাকচুয়া ওয়াই জংশনে উভয়মুখি বিরাট বিলবোর্ডে শোভা পাচ্ছে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সোহরাব খান চৌধুরীর প্রচারণা। সেখানে সাবেক চারজন সংসদ সদস্য মরহুম আবদুল মতিন খসরু, অধ্যাপক মোহাম্মদ ইউনুস, অধ্যাপক মফিজুল ইসলাম ও মেজর এম এ গনির নাম ও ছবি দিয়ে তাঁদের স্মরণ করেই বিলবোর্ডটি তৈরি করা হয়েছে। এই বিলবোর্ড সাধারণ মানুষের মাঝে নতুন উদ্দীপনা ও আলোচনার সৃষ্টি করেছে।

গত দুই দশক ধরে তাঁর পরিবার মানবকল্যাণ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তাঁর বড় ভাই মোশাররফ হোসেন খান চৌধুরী, যিনি যুক্তরাষ্ট্রপ্রবাসী শিক্ষানুরাগী ও সমাজহিতৈষী, ব্রাহ্মণপাড়ায় একাধিক শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। পরিবারটির এ ধারা অনুসরণ করে ব্যারিস্টার সোহরাব খান চৌধুরীও এলাকায় শিক্ষার প্রসার, মসজিদ-মাদরাসা উন্নয়ন, এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে নিরলসভাবে কাজ করছেন।

জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়ভিত্তিক রাজনীতি এবং মানবকল্যাণমূলক সমাজ গঠনের অঙ্গীকার নিয়ে তিনি নির্বাচনী মাঠে নেমেছেন। এলাকাবাসী মনে করছে, তাঁর দীর্ঘদিনের সেবা ও আন্তরিকতা রাজনৈতিক নেতৃত্বের নতুন অধ্যায় রচনা করতে সক্ষম হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page