শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
Headline
মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত নোয়াখালীতে উন্নয়ন, সমৃদ্ধি ও সম্ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় পুলিশ পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে। ১৮ মাসেও নেননি ক্লাস, তবুও তুলছেন বেতন: কুমিল্লায় শিক্ষিকার চরম অনিয়ম! ১৫ বছরে পদার্পণ করলো বিএমএসএফ মাটিরাঙ্গায় অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা কাজল ​ মাটিরাঙ্গায় বন্যাদুর্গতদের মাঝে ইউএনও উম্মে তাহমিনা মিতুর ত্রাণ বিতরণ বন্যার মধ্যে পরীক্ষা:শিক্ষার চেয়ে কি পরীক্ষাই বেশি গুরুত্বপূর্ণ?শিক্ষা মন্ত্রী?? ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF)-এর সাতকানিয়া উপজেলা শাখার ত্রাণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। সরাইলে তিতাস নদী ভরাট করে অবৈধ বালু উত্তোলন, নিয়মিত মামলা
Headline
Wellcome to our website...
কোটা আন্দোলনে শিক্ষার্থীদের যেতে দিচ্ছে না ছাত্রলীগ, হলে তালা
/ ৩৪০ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪, ১০:০৮ পূর্বাহ্ন

কোটা আন্দোলনে শিক্ষার্থীদের যেতে দিচ্ছে না ছাত্রলীগ, হলে তালা

কাজী ওসমান গনি 24 HRS TV, প্রতিনিধি, ঢাকা, বাংলাদেশ।

চাকরিতে কোটা প্রথা পুনর্বহাল করে হাইকোর্টের দেওয়া রায়ের প্রতিবাদ এবং ২০১৮ সালের পরিপত্র বহালের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বৃষ্টিতে ভিজেই তারা অবরোধ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এই আন্দোলনে ঢাবির বিভিন্ন হল থেকে যারা যোগ দিতে চাচ্ছেন তাদের বাধা দিচ্ছেন ছাত্রলীগ নেতারা।

বৃহস্পতিবার (৪ জুলাই) বেলা ১১টার পর থেকে বিভিন্ন হল থেকে এ খবর পাওয়া গেছে। হলের শিক্ষার্থীরা বলছেন, আমরা আন্দোলনে যেতে পারছি না। আমাদের কোটা আন্দোলনে যেতে বাধা দিচ্ছে ছাত্রলীগ।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্যসেন হলের মূল ফটকে তালা দিয়ে রেখেছে ছাত্রলীগ। এতে আন্দোলনে যোগ দিতে চাওয়া শতাধিক শিক্ষার্থী হলের ভেতর আটকে পড়েন। পরে শিক্ষার্থীদের তোপের মুখে তালা খুলে দেওয়া হয়। কবি জসীম উদ্দীন হল, বিজয় একাত্তর হলে ফটকে ছাত্রলীগের পদপ্রত্যাশীরা অবস্থান নিয়েছেন। তারা শিক্ষার্থীদের আন্দোলনে যেতে ছাত্রলীগ বাধা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

আটক থাকা শিক্ষার্থীদের মধ্যে ইতিহাস বিভাগের শিক্ষার্থী জাবেদ বলেন, আমরা আমাদের দাবি আদায়ের আন্দোলনে যেতে চাই কিন্তু ছাত্রলীগ হল থেকে বের হতে দিচ্ছে না। ভিতরের ও বাহিরের গেট আটকে দিয়েছে। তারা হল গেটে অবস্থান করছে। যারাই হল গেটে যাচ্ছে তাদের
ফিরিয়ে দিচ্ছে।

নাম না প্রকাশের শর্তে এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে যেতে চাচ্ছি। কারও ক্ষতি করতে তো যাচ্ছি না। তবুও ছাত্রলীগ আমাদের নানাভাবে বাধা দিচ্ছে।

এ বিষয়ে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, আমাদের কোনো নেতাকর্মী শিক্ষার্থীদের বাধা দেয়নি। এটি একটি আইনি প্রক্রিয়া। আইনগতভাবে এর সমাধান হবে। এখানে কাউকে বাধা দেওয়ার তো প্রশ্ন আসে না।

এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জাকির হোসেন ভূঁইয়াকে একাধিকবার কল করা হলেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বিষয়:কোটা সংস্কার আন্দোলন

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page