বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
Headline
বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিতদল ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা পঞ্চগড়ের বোদা পৌরসভার প্রায় ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা নিষিদ্ধ স্বৈরাচারী সংগঠন আওয়ামীলীগের বিচারের দাবীতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ধুলঝাড়ী আদর্শগ্রাম বহুমুখী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন সীমানা পেরিয়ে আলোর ফেরিওয়ালা: ডিএসইউ’র ভিসি ড. আসিফ মিজান এবং একজন শিক্ষার্থীর হৃদয়ের অর্ঘ্য সরকারী কর্মকর্তাদের অফিস সময়সূচী মেনে চলতে হবে। কুমিল্লা বুড়িচং প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হামলাকারী ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ
Headline
Wellcome to our website...
কোন ষড়যন্ত্রই আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না………. কাজী ছাইয়েদুল আলম বাবুল
/ ১৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৩:২৮ অপরাহ্ন

কোন ষড়যন্ত্রই আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না……….
কাজী ছাইয়েদুল আলম বাবুল

 

কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেছেন, আমাদের জাতীয় সংসদ নির্বাচন অতি আসন্ন সম্ভবত আগামী ডিসেম্বর মাসের ৫ তারিখে তফসিল ঘোষণা হবে, এই তফসিল ঘোষণার মাধ্যমে বহু প্রতিক্ষিত, বাংলাদেশের মানুষের নিকট দীর্ঘদিনের প্রতিক্ষিত নির্বাচন, সেই এই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মৌচাক ইউনিয়ন বিএনপি আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাস্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরন অনুষ্ঠানে বৃহস্পতিবার বিকেলে মৌচাক বাস ষ্ট্যান্ড এলাকায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই সব কথা বলেন।
কাজী ছাইয়েদুল আলম বাবুল আরো বলেন, দীর্ঘ প্রায় সতের বছর এদেশের মানুষ তাদের স্বাধীন ও ইচ্ছে মতন ভোট দিতে পারে নাই, নিজের ভোট নিজে দিতে পারে নাই । স্বৈরাচার শেখ হাসিনা সরকারের অবৈধ নির্বাচন, ভোটের রাজনৈতিকে সে চিরতরে বন্ধ করে দিয়ে তার ইচ্ছে মত একটি নির্বাচন কমিশন গঠন করে দিনের ভোট রাতে দিয়ে বিনা ভোটে নিবাচিত স্বৈরাচারী সরকার দীর্ঘদিন মানুষের কাঁদে চেপে বসেছিল। জনগণের আন্দোলনে সেই সরকারের পতন হয়েছে। এখনো পর্যন্ত নির্বাচনকে বিভিন্নভাবে বানচাল করার জন্য ষড়যন্ত্র চলছে, দেশি-বিদেশি বহু ষড়যন্ত্র হচ্ছে । আপনাদের সজাগ থাকতে হবে। আপনারা বিগত ষোল সতের বছর রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছেন। আমাদের নেতা আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্ব বিগত সময়ে রাজপথে থেকে স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটিয়েছি। ইনশাল্লাহ কোন ষড়যন্ত্র আগামী জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। নির্বাচনকে প্রতিহত করার জন্য, নির্বাচনকে বিলম্বিত করার জন্য বহু রকম ষড়যন্ত্র চলছে। আপনারা লক্ষ্য করছেন কিছু সংখ্যক স্বৈরাচারী সরকারের ধূসররা এখনো দেশে বিভিন্ন রকম রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছে।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বে বহু স্বৈরাচারীর পতন ঘটেছে সামনে যত ষড়যন্ত্র আসুক সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে এদেশের মানুষের ভোটের অধিকার বাস্তবায়ন করে এদেশের মানুষের গণতন্ত্রকে পরিপূর্ণতা দান করবে। আমাদের নেতা তারেক রহমান যোগ্য নেতৃত্ব ভোটের অধিকার দিয়ে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসবে ও সরকার গঠন হবে। আমাদের গাজীপুর ১ আসনে এখনো মনোনয়ন ঘোষণা করা হয় নাই, আগামী এক সপ্তাহের মধ্যে এই গাজীপুর ১ আসনের মনোনয়ন ঘোষণা হবে। আপনারা ভালো সংবাদ পাবেন, সু সংবাদ পাবেন । আপনাদের সাথে নিয়ে বিগত প্রায় এিশ বছর রাজপথে ছিলাম। কোন অত্যাচার নির্যাতন, এমনি গুলির মুখ থেকেও সরি নাই। আপনাদের সাথে নিয়ে দলকে ও দেশকে সুসংগঠিত করব।
আগামী দিনে ধানের শিষের নির্বাচনী প্রচারনা ও লিফলেট বিতরন অনুষ্টানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির আহবায়ক সদস্য শ্রী বিধান কৃষ্ণ বর্মন। এ সময় বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা বিএনপি সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ হারুনুর রশিদ, গাজীপুর জেলা যুবদল সাবেক সদস্য সচিব এডঃ রফিকুল ইসলাম, বোয়ালী ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আলী আযম খান, গাজীপুর জেলা যুবদল যুগ্ম আহবায়ক রিয়াজ মাহমুদ তালুকদার, গাজীপুর জেলা যুবদল যুগ্ম আহবায়ক মহসিন সরকার, গাজীপুর জেলা যুবদল যুগ্ম আহবায়ক মোঃ নাজমুল হোসেন মন্ডল, গাজীপুর জেলা যুবদল যুগ্ম আহবায়ক এডঃ মাসুদ রানা, গাজীপুর জেলা যুবদল আহবায়ক সদস্য এম এ রাজ্জাক চৌধুরী, কালিয়াকৈর উপজেলা স্বে”ছাসেবক দল সদস্য সচিব মোহাম্মদ আলী মোল্লাহ্ প্রমুখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page