মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
Headline
ধুলঝাড়ী আদর্শগ্রাম বহুমুখী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন সীমানা পেরিয়ে আলোর ফেরিওয়ালা: ডিএসইউ’র ভিসি ড. আসিফ মিজান এবং একজন শিক্ষার্থীর হৃদয়ের অর্ঘ্য সরকারী কর্মকর্তাদের অফিস সময়সূচী মেনে চলতে হবে। কুমিল্লা বুড়িচং প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হামলাকারী ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ পঞ্চগড়ে ইউএনও’র বিরূদ্ধে চাকুরি দেওয়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগ টাকা ফেরত চাইতে গিয়ে ভ্রাম্যমান আদালতের হুমকি পেয়ে নিরাপত্তাহীনতায় নারী ধুনট পৌর এলাকায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন ‎ পঞ্চগড়ে ১ আসনের সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে হত-দরিদ্রদের মাঝে অনুদান বিতরণ বঙ্গোপসাগরীয় ভূ-রাজনীতি, বিএমসিইসি এবং বাংলাদেশ নব গঠিত সাংবাদিক সংগঠন, অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন ঘোষণা করা হয়।
Headline
Wellcome to our website...
খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্নে— ঢাকা আসছেন জোবাইদা রহমান”
/ ১৯৫ Time View
Update : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ১:৪৮ অপরাহ্ন

“খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্নে— ঢাকা আসছেন জোবাইদা রহমান”

মোঃ রেজাউল করিম
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ।

দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থার জটিলতা বাড়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। এ উদ্দেশে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান লন্ডন থেকে ঢাকার পথে রওনা হচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির একাধিক শীর্ষস্থানীয় নেতা।

ঢাকায় এসে তিনি চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে খালেদা জিয়ার বিদেশ যাত্রার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে এমনটা জানা যাচ্ছে।

এর মধ্যেই কাতার সরকার জানিয়েছে, প্রয়োজন হলে তারা খালেদা জিয়াকে বিদেশে নিতে এয়ার অ্যাম্বুলেন্স সরবরাহ করতে প্রস্তুত। আর অন্তর্বর্তীকালীন সরকার শুক্রবার দেশের সব মসজিদে দোয়ার আয়োজনের আহ্বান জানিয়েছে।

চিকিৎসকদের মতে- গত একদিনে খালেদা জিয়ার অবস্থায় বড় কোনো পরিবর্তন নেই; তাঁরা এটিকে স্থিতিশীল কিন্তু ঝুঁকিপূর্ণ পরিস্থিতি হিসেবে বর্ণনা করছেন। ইতোমধ্যে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রিচার্ড বিল ঢাকায় এসে চিকিৎসা টিমে যোগ দিয়েছেন।

গত ২৩ নভেম্বর ফুসফুস ও হৃদযন্ত্রে গুরুতর সংক্রমণ নিয়ে খালেদা জিয়াকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি কিডনি, হৃদরোগ ও নিউমোনিয়ার জটিলতা নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page