শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
Headline
মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত নোয়াখালীতে উন্নয়ন, সমৃদ্ধি ও সম্ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ব্রাহ্মণপাড়ায় পুলিশ পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে। ১৮ মাসেও নেননি ক্লাস, তবুও তুলছেন বেতন: কুমিল্লায় শিক্ষিকার চরম অনিয়ম! ১৫ বছরে পদার্পণ করলো বিএমএসএফ মাটিরাঙ্গায় অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা কাজল ​ মাটিরাঙ্গায় বন্যাদুর্গতদের মাঝে ইউএনও উম্মে তাহমিনা মিতুর ত্রাণ বিতরণ বন্যার মধ্যে পরীক্ষা:শিক্ষার চেয়ে কি পরীক্ষাই বেশি গুরুত্বপূর্ণ?শিক্ষা মন্ত্রী?? ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF)-এর সাতকানিয়া উপজেলা শাখার ত্রাণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত। সরাইলে তিতাস নদী ভরাট করে অবৈধ বালু উত্তোলন, নিয়মিত মামলা
Headline
Wellcome to our website...
গণমাধ্যমে অফিসে হামলার সাংবাদিককে নির্যাতন প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত 
/ ২৫৯ Time View
Update : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৩৪ অপরাহ্ন

গণমাধ্যমে অফিসে হামলার সাংবাদিককে নির্যাতন প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত 

চাইথোয়াইমং মারমা

জেলা প্রতিনিধি রাঙ্গামাটি:

সারাদেশে বিভিন্ন গণমাধ্যম অফিসে হামলা, ভাঙচুরসহ সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করেছে জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা। সোমবার সকালে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে (২ আগস্ট ২৪) এই কর্মসূচী পালন করা হয়েছে।

কালের কণ্ঠের জেলা প্রতিনিধি ফজলে এলাহীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক গিরিদর্পণ সম্পাদক ও প্রবীণ সংবাদকর্মী একেএম মকছুদ আহম্মেদ, প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, দুর্নীতি প্রতিরোধ কমিটির রাঙামাটি জেলার সভাপতি ওমর ফারুক,জেলা স্কাউটের সম্পাদক নুরুল আবছার, সুশাসনের জন্য নাগরিক(সুজন) এর রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক এম জিসান বখতিয়ার,রাঙামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ,এবং কাউখালী প্রেসক্লাবের মেহেদী হাসান সোহাগও সামাজিক নেতৃবৃন্দ রা অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন,বিভিন্ন গণমাধ্যমে অফিসে হামলা, ভাঙচুরসহ সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, দেশের যেকোন ঘটনা, দুর্যোগসহ আরো নানান ঘটনবলী অত্যন্তু ঝুঁকির নিয়ে সংবাদ পরিবেশন করে আসছে গণমাধ্যম। কিন্তু কারো বিপক্ষে গেলেই তারা গণমাধ্যম কর্মীদের হামলার পাশাপাশি গণমাধ্যম অফিসেও ভাঙচুর চালাচ্ছে। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণ্য করা হয় গণমাধ্যমকে। কিন্তু সবসময় দুর্বৃত্তরা গণমাধ্যমে ওপর হামলা চালিয়ে পার পেয়ে যাচ্ছে। গণমাধ্যম কর্মীদের ওপর হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান  বক্তারা। হামলাকারী যে হোক না কেন সঠিক বিচার তদন্ত সাপেক্ষে বের করে সমাজ জাতির সামনে দেখতে চাই। সাংবাদিক বাক স্বাধীনতা প্রতিবন্ধক দূর হতে রেহায় চাই। সাংবাদিক নিপিড়ন নির্যাতন বন্ধ চাই বন্ধ করুন।

উল্লেখ্য ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুফ ও দৈনিক আমাদের নতুন সময়ের তিনটি পত্রিকাসহ সারাদেশে গণমাধ্যমের ওপর হামালার প্রতিবাদে মানববন্ধন করেন রাঙামাটির জেলা গণমাধ্যমকমীবৃন্দ ব্যক্তিরা ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page