মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
Headline
কাজিপুরে অবৈধ বালু উত্তোলনে ৩ ব্যবসায়ীর অর্থদণ্ড। নরসিংদীর শিবপুরে ডিসি রোডের ময়লার ভাগাড়কে ফুল,ফল ও ঔষধি বাগান করলেন উপজেলা নির্বাহী অফিসার ব্রাহ্মণবাড়িয়ায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন যুবদল নেতার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন একটি পরিবার নুসরাত হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল, ১০ জন খালাস কুমিল্লায় সীমান্তে বিজিবির হানা, ৮০ কেজি গাঁজা উদ্ধার আলী টেক বাজারে মাদকের ছড়াছড়ি, আতঙ্কে ৮ নম্বর ওয়ার্ডবাসী* *নিয়মিত অভিযান ও উৎস উৎঘাটনের দাবি স্থানীয়দের* প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপনকে ডিএসইউ উপাচার্য প্রফেসর ড. আসিফ মিজানের অভিনন্দন কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের আত্মপ্রকাশ: সভাপতি তপু, সাধারণ সম্পাদক রাফি ও সাংগঠনিক সম্পাদক রবিউল কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কুমিল্লায় ২০০ পিছ ইয়াবাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার
Headline
Wellcome to our website...
গাজীপুরে ১০ দিন আটকে রেখে নির্যাতনসহ মিথ্যা মামলায় গ্রেফতারের অভিযোগে সংবাদ সম্মেলন
/ ২০৬ Time View
Update : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫, ১:২১ অপরাহ্ন

গাজীপুরে ১০ দিন আটকে রেখে নির্যাতনসহ মিথ্যা মামলায় গ্রেফতারের অভিযোগে সংবাদ সম্মেলন

 

সুরুজ্জামান রাসেল
গাজীপুর প্রতিনিধি:

 

গাজীপুর মহানগরীর সদর থানার জয়দেবপুর বাজার সংলগ্ন মিডিয়া সেন্টারে কাশিমপুর থানা এলাকার এক ভাঙ্গারি ব্যবসায়ী শাহ আলম (৪২) কে ১০ দিন থানায় আটকে রেখে নির্যাতনসহ মিথ্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণের অভিযোগে কাশিমপুর থানা পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন শাহ আলমের স্ত্রী রোজিনা বেগম। শনিবার (২৫ জানুয়ারী) দুপুরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর স্ত্রী গণমাধ্যমকে জানান, পারিবারিক কলহের বিষয়ে কাশিমপুর থানায় এক অভিযোগে ২০২৪ সালের ২৫ ডিসেম্বর দুপুরে পুলিশ এসে শাহ আলমকে হাত কড়া পড়িয়ে থানায় নিয়ে যায়। ওই দিনই থানা থেকে বাড়িতে ফিরিয়ে আনতে শাহ আলমের ভাগ্নে শিমুল খান কাশিমপুর থানায় গেলে কনস্টেবল (ওয়ারল্যাস অপারেটর) শফিক ২ লাখ টাকা উৎকোচ দাবি করে। এরপর শাহ আলমের ভাগ্নে শিমুল খানের কাছ থেকে কাশিমপুর থানার কনস্টেবল শফিক ৫০ হাজার টাকা উৎকোচ আদায় করলেও শাহ আলমকে ছাড়েনি। বারবার কাশিমপুর থানায় গিয়ে অনেক অনুনয়-বিনয় করলেও কনস্টেবল শফিক উল্টো মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকী দেয়। পুলিশের চাহিদামত টাকা দিতে না পারায় গত ০৫/০১/২০২৫ তারিখে কাশিমপুর থানার সাব-ইন্সস্পেক্টর মো. মিজানুর রহমান ভুক্তভোগীকে ২০২৪ সালের ৩১ আগস্টের কাশিমপুর থানার জিআর ১৭৩ নং ডাকাতি মামলায় অজ্ঞাত আসামী হিসেবে গ্রেফতার দেখানোর আবেদন জানিয়ে গাজীপুর আদালতে প্রেরণ করেন। এতে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। প্রকৃতপক্ষে, ওই জিআর ১৭৩ নম্বর মামলার ঘটনার সময় ২০২৪ সালের ৩১ আগস্ট শাহ আলম কাশিমপুর থানার অন্য একটি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আটক ছিলেন।

এবিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ি জোনের সহকারী পুলিশ কমিশনার নাসের বলেন, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page