বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
Headline
বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিতদল ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা পঞ্চগড়ের বোদা পৌরসভার প্রায় ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা নিষিদ্ধ স্বৈরাচারী সংগঠন আওয়ামীলীগের বিচারের দাবীতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ধুলঝাড়ী আদর্শগ্রাম বহুমুখী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন সীমানা পেরিয়ে আলোর ফেরিওয়ালা: ডিএসইউ’র ভিসি ড. আসিফ মিজান এবং একজন শিক্ষার্থীর হৃদয়ের অর্ঘ্য সরকারী কর্মকর্তাদের অফিস সময়সূচী মেনে চলতে হবে। কুমিল্লা বুড়িচং প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হামলাকারী ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ
Headline
Wellcome to our website...
গোপালগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার
/ ১৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ২:৩০ অপরাহ্ন

গোপালগঞ্জে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার

গোপালগঞ্জ স্টাফ রিপোর্টার ঃ সাজিম মোল্লা

গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলায় ৭৮০ পিস ইয়াবাসহ একজন যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৬। বুধবার (১৯ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় কাশিয়ানি থানার পোনাবাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, ওইদিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে পোনাবাস স্ট্যান্ড সংলগ্ন রেজাউল স্টোরের সামনে পাকা রাস্তা থেকে মো. সাইফুল ইসলাম লিটন (২৪) নামের ওই যুবককে আটক করা হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে ৭৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানটি পরিচালনা করেন র‌্যাব-৬ এর ভাটিয়া পাড়া ক্যাম্পের অপারেশন্স কমান্ডার ও ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক। তার নেতৃত্বে র‌্যাব-৬ ও ভাটিয়া পাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতার সাইফুল ইসলামের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর থানার ঘোড়াশাল গ্রামে। তিনি মো. আলম সরকারের ছেলে।

এ ঘটনায় কাশিয়ানি থানায় মামলা নং ২৯, তারিখ ১৯ নভেম্বর ২০২৫, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮–এর ৩৬(১) সারণি ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page