বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
Headline
ঠাকুরগাঁও হরিপুর সীমান্তে ৩ কোটি ৪৫ লাখ টাকার প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২ বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিতদল ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা পঞ্চগড়ের বোদা পৌরসভার প্রায় ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা নিষিদ্ধ স্বৈরাচারী সংগঠন আওয়ামীলীগের বিচারের দাবীতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ধুলঝাড়ী আদর্শগ্রাম বহুমুখী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন সীমানা পেরিয়ে আলোর ফেরিওয়ালা: ডিএসইউ’র ভিসি ড. আসিফ মিজান এবং একজন শিক্ষার্থীর হৃদয়ের অর্ঘ্য
Headline
Wellcome to our website...
গ্রামীণ ব্যাংক হামলা ও টাকা উত্তোলন নির্দেশ’—সম্পূর্ণ ভুয়া-
/ ২২৭ Time View
Update : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৬:৩০ অপরাহ্ন

‘’গ্রামীণ ব্যাংক হামলা ও টাকা উত্তোলন নির্দেশ’—সম্পূর্ণ ভুয়া-

মোঃ রেজাউল করিম
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ।

সম্প্রতি দেশব্যাপী আওয়ামী লীগের সহিংসতার মধ্যেই দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের কয়েকটি শাখায় দুর্বৃত্তরা আগুন দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ফটোকার্ড ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
ফটোকার্ড দুটিতে দাবি করা হয়—‘গ্রামীণ ব্যাংক হামলার পরিকল্পনা; গ্রামীণ ব্যাংকের সব শাখা থেকে গ্রাহকদের টাকা উত্তোলনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাহেব।’

-এ বিষয়ে অনুসন্ধানে জানা গেছে—গ্রামীণ ব্যাংকে হামলার পরিকল্পনা বা গ্রাহকদের টাকা উত্তোলনের কোনো নির্দেশনা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেননি।
এমনকি জাতীয় দৈনিক প্রথম আলো বা মূলধারার ইলেকট্রনিক গণমাধ্যম যমুনা টিভিও এ ধরনের কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি।

তদন্তে আরও বেরিয়ে এসেছে—প্রথম আলো এবং যমুনা টিভির প্রচলিত ফটোকার্ডের ডিজাইন নকল করে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ভুয়া ফটোকার্ড তৈরি করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মহল বিষয়টিকে উদ্দেশ্যমূলক অপপ্রচার হিসেবে দেখছেন।

এ ধরনের ভুয়া ফটোকার্ড ও বিভ্রান্তিকর তথ্য প্রচার রোধে বিশেষজ্ঞরা সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page