বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
Headline
চট্টগ্রাম জেলা আওতাধীন লোহাগাড়ায় উপজেলায় গ্রীনলাইন পূরবীর বাসের মুখামুখি সংঘর্ষ, হাসপাতালে নেওয়ার পর ১ জনের মৃত্যু গাঁজা ও মোটরসাইকেলসহ ০২ জন গ্রেফতার। মো: ইউনুস মিয়া হুড়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কুমিল্লা জেলা শাখা ঘোষণা। কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় শিশু ধর্ষণের চেষ্টা ধামাচাপা দিতে ‘৫ লাখ টাকা’র প্রহসনের সালিশ এলাকার যুব সমাজ মুখ খুললেই যুবসমাজকে মামলার হুমকি দেয় মেম্বার-সর্দার রা ! ৩ বছর ধরে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আনয়ারা বেগম অনুপস্থিত। ব্রাহ্মণপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ
Headline
Wellcome to our website...
চট্টগ্রামে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে ১ যুবক নিহত হয়েছেন।
/ ২৫৬ Time View
Update : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৬:০৫ অপরাহ্ন

চট্টগ্রামে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে ১ যুবক নিহত হয়েছেন।

রাজু চৌধুরী, চট্টগ্রাম : নগরের পুরাতন চান্দগাঁও থানা এলাকায় ওয়ার্ড কাউন্সিলর অফিসের পাশে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে জুবায়ের উদ্দীন বাবু (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) পুলিশ জানায় , পুরাতন চান্দগাঁও থানা এলাকায় কাউন্সিলর অফিসের পাশেই একটা টার্ফ কোর্ট আছে। সেটার দখল নিয়ে মতবিরোধ সৃষ্টি হয় ছাত্রদলের দুই পক্ষের মধ্যে। এ সময় দুজন ছুরিকাঘাতে আহত হয়। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে জুবায়ের উদ্দীন বাবু নামে একজনের মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা যায়, টার্ফ দখল নিয়ে বিএনপির ছোট মোশারফ ও ছোট আমিন পক্ষের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়। সন্ধ্যায় সাংবাদিকদের এ ঘটনার তথ্য নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার উপ-পরিদর্শক সুমন বড়ুয়া। তিনি বলেন বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page